হাসির কারখানা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
হাসির কারখানা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১১ এপ্রিল, ২০১১

শুরুর না করতেই আউট

এক সুন্দরী মহিলা গেছে পুলিশের কাছে অভিযোগ করতে: ছার, আমার ইজ্জত লুইট্যা লইসে এক বজ্জাত, লম্পট ক্রিকেটার।
পুলিশ জিগায়: কেমনে বুঝলেন ক্রিকেটার?
মহিলা: ওই লুকের হাতে গলাভস, মাথায় হেলমেট আর পায়ে প্যাড আছিলো। আর আমার মুনে হ্য় বাংলাদেশী ব্যাটসম্যান আশরাফিল আছিলো।
পুলিশ জিগায়: কেমনে বুঝলেন ওইডা আশরাফিল?
মহিলা: আরে বেশীক্ষণ টিকে নাই তো। শুরুর লগেই আউট

রবিবার, ২০ জুন, ২০১০

ডিজিটাল আব্বা

> আজ আমি আপনাদের সাথে এক টা ডিজিটাল গপ্পো শেয়ার করুম।রেডী হইয়া লন।গপ্পো টা
> যারা
> পরে নাই তাদের জন্য।
>
> …………………………………………………………………………………………………………………………………………………………………
>
> ডিজিটাল আব্বা – আনিসুল হক
>
> ডিপার্টমেন্টের হেডস্যার বললেন, 'নেক্সট সেমিস্টারে তোমার আর কন্টিনিউ করার
> দরকার
> নাই। তুমি অন্য কোথাও দেখো।'
>
> আমি বললাম, 'স্যার, আর কোথায় দেখব! এত ভালো একটা ইউনিভার্সিটি আমি ছাড়ব না।
> আর
> আপনার মতো টিচার! আমাকে লাস্ট চান্স দেন, স্যার।'
>
> 'গতবার আমি তোমাকে লাস্ট চান্স দিয়েছি। লাস্ট চান্স কয়বার হয়?' স্যারের
> মুখে মৃদু
> হাসি।
>
> 'এবিসি স্যার (মানে আবুল বাশার চৌধুরী) তো স্যার, আমাকে তিনবার লাস্ট চান্স
> দিয়েছেন।'
>
> হেডস্যার হাসলেন, 'তুমি টার্ম ফি দাও নাই। অ্যাবসেন্ট ছিলা প্রায় সব দিন।
> ফাইন দিয়ে
> এডমিশন নেওয়ার ডেটও পার হয়ে গেছে।'
>
> 'ব্যাক ডেটে নেন, স্যার।'
>
> 'তুমি এক কাজ করো। তোমার আব্বাকে ডেকে আনো। উনি এসে যদি বন্ড দেন, তাহলেই
> তোমাকে
> আমরা পরের সেমিস্টারে অ্যালাউ করব। যাও।' স্যারের হাসি মিলিয়ে গেল। তাঁর
> মুখটা কঠিন
> মনে হচ্ছে। আমি ঘামছি। অথচ স্যারের রুমে এয়ারকন্ডিশনার। মাথার ওপরে ফ্যানও
> ঘুরছে।
>
> আব্বা আসলে নিয়মিত টাকা দিয়েছেন। টার্ম ফি, সেশন ফি। আমি সেসব ভার্সিটিতে
> জমা
> দিইনি। এখন আব্বাকে কীভাবে বলব, আপনাকে স্যারের সঙ্গে দেখা করতে হবে। এটা
> অসম্ভব।
> এর আগে আব্বা আমার কাছে টাকা জমা দেওয়ার রসিদ চেয়েছেন। সেটা বানিয়েছি। রসিদ
> বানানো
> খুব সোজা। কম্পিউটারে বানিয়ে লাল-হলুদ কাগজে প্রিন্ট নিলেই হলো। পরীক্ষার
> প্রগ্রেসিভ রিপোর্ট চেয়েছেন। সেটাও বানিয়ে নিয়ে গেছি। আব্বা জানে আমার ফিফথ
> সেমিস্টার চলছে। আসলে আমার অবস্থা খুবই খারাপ। থার্ড সেমিস্টার পার হতে
> পারছি না।
>
> আচ্ছা, এত কিছু যখন নকল করতে পেরেছি, একটা আব্বাও নকল করতে পারব। আমাদের
> বন্ধুদের
> মধ্যে আছে মোস্তফা কামাল, তাকে দেখতে লাগে বাবা-বাবা। সে একটা গ্রুপ
> থিয়েটারে নাটক
> করার চেষ্টা করছে। কাজেই সে পেশাদার অভিনেতা। আপাতত আমার আব্বার চরিত্রে
> তাকে অভিনয়
> করতে হবে।
>
> কামালকে নিয়ে গেলাম স্যারের কাছে। 'স্যার, আব্বা এসেছেন, স্যার।'
>
> 'আপনার ছেলে যে ক্লাস করে না আপনি জানেন?' স্যার বললেন।
>
> মোস্তফা কামাল বিব্রত হওয়ার ভঙ্গি করে বলল, 'হারামজাদা! তুমি বাপের নাম
> ডুবাবা।
> ক্লাস করো না, রোজ বাইর হও সাইজা-গুইজা, কই যাও?'
>
> আমি বলি, 'আব্বা, গালি দিচ্ছেন কেন? এটা আমার ভার্সিটি, উনি আমাদের
> হেডস্যার।
> ভদ্রতা বজায় রাখেন।'
>
> 'হারামজাদা, তোকে আজ মাইরাই ফেলব। তুমি ক্লাস করো না!' মোস্তফা পায়ের
> স্যান্ডেল
> তুলছে। (হারামজাদা, এইটা ওভারঅ্যাক্টিং হইতেছে। তুই খালি বাইরা, তোরে আজকা
> খাইছি।)
>
> স্যার ভীষণ বিব্রত। বললেন, 'না, না। আপনি শান্ত হোন। আপনার ছেলে তো টার্ম
> ফিও দেয়
> না!'
>
> 'টার্ম ফি দেয় না! হারামজাদা পড়াশোনা করে না, এইটার মানে বুঝলাম। কিন্তু
> টাকা তো
> আমি অরে নিয়মিত দেই। টার্ম ফি দেস নাই ক্যান, ওই …'
>
> আমি কাঁচুমাচু হয়ে বলি, 'খরচ আছে না!'
>
> মোস্তফা আমার কান ধরে বসে। (হারামজাদা বাইরে আয়। তোর কান যদি আমি টেনে
> লম্বা না
> করছি!)
>
> এই সময় স্যারের কাছে ফোন আসে। স্যার ধরেন, 'হ্যালো। জি, জামান সাহেব, একটু
> ব্যস্ত।
> আপনার প্রিয় ছাত্রকে নিয়েই বসেছি। আসবেন? আসেন।'
>
> জামান সাহেব আসছেন। স্যার ফোন রেখে মোস্তফার দিকে তাকিয়ে বলেন, 'আপনার
> সঙ্গে নাকি
> জামান সাহেবের পরিচয় আছে। আপনার সঙ্গে দেখা করার জন্যই আসছেন।'
>
> আমি প্রমাদ গুনি। মোস্তফার সঙ্গে জামান স্যারের পরিচয় আছে, নাকি আব্বার
> সাথে! দুটোই
> সমান বিপদ ডেকে আনবে।
>
> 'স্যার, আমরা আসি। আব্বার কাজ আছে। আব্বা, তোমার না কাজ?'
>
> মোস্তফাটা একটা গাধা। বলে, 'না তো, কাজ আবার কী। তোরটা এস্পার-ওস্পার না
> কইরা
> ছাড়তেছি না। প্রফেসর সাব, আমার ছেলেরে আপনার হাতে তুইলা দিলাম, আপনি
> মারেন-কাটেন,
> খালি নামটা কাইটেন না।'
>
> ততক্ষণে জামান স্যার এসে হাজির। 'কই, হাশেম সাহেব কই?'
>
> 'এই যে হাশেম সাহেব।'
>
> জামান স্যার বলেন, 'উনি তো হাশেম সাহেব নন!'
>
> আমি বলি, 'স্যার। ইনিই হাশেম সাহেব। আমার আব্বা।'
>
> জামান স্যার বলেন, 'তোমার আব্বাকে আমি খুব ভালো করে চিনি। তার সঙ্গে আমি
> একসঙ্গে
> মালয়েশিয়া গিয়েছিলাম।'
>
> আমি বলি, 'স্যার, আমার আব্বাকে আপনি কী করে চিনবেন! হাশেম সাহেব নামে তো কত
> লোকই
> আছে ঢাকায়। আর তার ছেলের নাম হাসনাত হতেই পারে।'
>
> 'কিন্তু তোমার আব্বা সঙ্গে যে মুভি ক্যামেরাটা নিয়ে গিয়েছিলেন, সেখানে
> তোমাদের
> পারিবারিক ভিডিও অনেক দেখেছি। হাসনাহেনা তোমার বোন তো? তার সঙ্গে আমার
> ছেলের বিয়ের
> কথাও অনেক দূর এগিয়েছে।' (ইস, আমি ফ্যামিলির খবর কিছুই কেন রাখি নাই!)
>
> মোস্তফা উঠে পড়েছে। সে কি পালাতে চায়!
>
> আমি ছাড়ার পাত্র না। খড়কুটো আটকে ধরার মতো করে বলি, 'না, হাসনাহেনা বলে
> আমার কোনো
> বোন নাই। আপনি, স্যার, ভুল করছেন।'
>
> স্যার বলেন, 'হাশেম সাহেব, আপনার স্ত্রীর নামটা বলুন তো। আমাদের ফরমে ছেলের
> পিতা-মাতা
> দুটো নামই লিখতে হয়। আমার সামনে কম্পিউটারের পর্দায় ওর বাবা-মা সব নামই
> আছে। নিজের
> স্ত্রীর নাম বলতে পারেন না?'
>
> আমি বলি, 'গুলশানারা। আব্বা বলো। আব্বাদের আমলে স্বামীর নাম, স্ত্রীর নাম
> মুখে আনতে
> মানা ছিল।'
>
> মোস্তফা কামাল ধপাস করে পড়ে যায়। চোখ থেকে তার চশমা ছিটকে পড়ে। এই
> হারামজাদার
> আরেকটা সমস্যা আছে। সে চশমা ছাড়া দেখতে পায় না।
>
> আমি দিলাম এক দৌড়। থাক হারামজাদা, অভিনয় পারিস না, স্ক্রিপ্ট মুখস্থ নাই,
> তোর ঠেলা
> তুই সামলা!
>
> এবার আরেকজনকে আব্বা বানাতে হবে। তার আগে জামান স্যারকে সরাতে হবে অকুস্থল
> থেকে।
> আমার বোন হাসনাহেনাই সেটা পারবে। আমি বলি, 'আপুসোনা, একটা কাজ করে দাও না।
> তোমার
> হবু শ্বশুর জামান স্যারকে একটু এনগেজড রাখো।'
>
> ব্যবস্থা পাকা। জামান স্যার এখন গেছেন ইউনাইটেড হাসপাতালে পুরো শরীর চেকআপ
> করাতে।
> হাসনাহেনা দাঁড়িয়ে থেকে নিজে থেকে তাঁকে সবগুলো টেস্ট করাচ্ছে।
>
> এবার আমাদের বন্ধুর মামা নাট্যশিল্পী মশিউল আলম গেছেন আমার আব্বা সেজে।
> মশিউল বললেন,
> "জামান সাহেবের কাছে আমি সব শুনেছি। আমার মাথা কাটা যাচ্ছে। গুলশানারাও তো
> লজ্জায়
> মুখ দেখাতে পারছে না। বলছে, 'তোমার কী ছেলে পেটে ধরেছি।' এই হাসনাত, আর
> কোনো দিন এই
> রকম করবি?"
>
> আমি বললাম, 'না আব্বা। আরও? যা শিক্ষা হবার হয়ে গেছে।'
>
> 'মনে থাকে যেন …'
>
> বলার সঙ্গে সঙ্গে আমার অরিজিনাল আব্বা হাশেম সাহেব ও আমার অরিজিনাল আম্মা
> গুলশানারা
> পাশের ঘর থেকে এসে উঁকি দিলেন। স্যার নিজেই ফোন করে তাদের আগে থেকে ডেকে
> এনে পাশের
> রুমে বসিয়ে রেখেছিলেন। আজকালকার টিচারগুলান এই রকম ফাজিল প্রকৃতির হয়ে
> থাকে! বলেন,
> এই দেশ কীভাবে ডিজিটাল যুগে প্রবেশ করবে, যদি শিক্ষক ও অভিভাবকেরা ছাত্রদের
> সহযোগিতা না করে?
>
> মশিউল টের পায়নি, বলেই চলেছে, 'ওর মা তো সারা দিনরাত কাঁদছে। নকল আব্বা
> বানিয়েছে
> ছেলে …।'
>
> কান্নার শব্দ উঠল। আমি তাকিয়ে দেখলাম আমার সত্যিকারের আম্মার চোখে
> সত্যিকারের জল।
>
> {গল্প টি প্রথম আলোর ঈদ সংখ্যা (ঈদ-উল-ফিতর 2009) থেকে সংগৃহীত}
>
> ভাল লাগলে কমেন্টাইয়েন।

সোমবার, ১৭ মে, ২০১০

একজন Terrorist একটি নিস্পাপ কুকুরকে বিভ্যৎসভাবে হত্যা করেছে"

নিউ ইয়র্কের রাস্তায় একটি বাচ্চা মেয়েকে একটি পাগলা কুকুর দোড়াচ্ছে।
মেয়ে আগে......তার পিছেনে কুকুর।
কিছু দূর যাওয়ার পর এক ব্যাক্তি সেই কুকুরকে মেরে ফেলল।
কিছু সময় পর নিউ ইয়র্কের পুলিশ এবং সাংবাদিক আসল।ঐ ব্যাক্তির ছবি তুললো এবং
সাধুবাদ জানাল।

নিউ ইয়র্কের পুলিশ প্রধান বললঃ "জেন্টেলম্যন তোমার নাম কি? কালকের খবরের
পাতায় তোমার নাম আসবে। শিরোনাম হবে 'একজন নিউ ইয়র্কবাসী এক নিস্পাপ মেয়েকে
পাগলা কুকুরের হাত থেকে বাচিয়েছে' "।

ঐ ব্যাক্তিটি উত্তর দিলঃ "আমি তো নিউ ইয়র্কবাসী না। আমি এখানে থাকি না"।

নিউ ইয়র্ক পুলিশ প্রধান বললঃ "তাতে সমস্যা কি শিরোনামে তাহলে আসবে 'একজন
আমেরিকানবাসী এক নিস্পাপ মেয়েকে পাগলা কুকুরের হাত থেকে বাচিয়েছে' "।

ঐ ব্যাক্তিটি আবার উত্তর দিলঃ "আমি আমেরিকানবাসীও না।"

তখন পুলিশ বললঃ "তাহলে আপনি কোন দেশের নাগরিক?"
ঐ ব্যাক্তি উত্তর দিলঃ"আমি সৌদি"

তারপর পরদিন সংবাদপত্রের শিরোনামে হলঃ
"একজন Terrorist একটি নিস্পাপ কুকুরকে বিভ্যৎসভাবে হত্যা করেছে"

সোমবার, ২৯ মার্চ, ২০১০

একজন কলগার্ল

ছোট্ট বাবুর ক্লাসে নতুন শিক্ষিকা মিস মিলি এসেছেন। তিনি প্রথমেই সকলের সঙ্গে পরিচিত হবেন। কাজেই বাচ্চাদের দিকে তাকিয়ে মিষ্টি করে বললেন, 'ছোট্ট সুজি, তোমার বাবা মা কী করেন?'

'আমার বাবা একজন বিজ্ঞানী, আর মা একজন ডাক্তার।'

মিষ্টি হেসে মিস মিলি বললেন, 'ছোট্ট টুনি, তোমার বাবা মা কী করেন?'

'আমার বাবা একজন শিক্ষক, আর মা একজন উকিল।'

'বাহ! ছোট্ট বাবু, তোমার বাবা মা কী করেন?'

বাবু বলল, 'আমার বাবা মারা গেছেন, আর মা একজন কলগার্ল।'

মিস মিলি রেগে আগুন হয়ে প্রিন্সিপালের কাছে পাঠালেন বাবুকে। মিনিট পাঁচেক পর ছোট্ট বাবু ফিরে এল।

'তুমি প্রিন্সিপালকে বলেছ, তুমি আমার সঙ্গে কেমন আচরণ করেছ?'

'জ্বি মিস।' বলল বাবু।

'তিনি কী বললেন?'

'বললেন, আমাদের সমাজে কোনও কাজই তুচ্ছ নয়। তারপর আমাকে একটা আপেল খেতে দিলেন, আর বাসার ফোন নাম্বার লিখে রাখলেন।

শনিবার, ২৭ মার্চ, ২০১০

ট্রাফিক সার্জেন্ট

. জর্জ আর জেনী খুব ভাল বন্ধু। এরা দুই জন দুই শহরে কাজ করে। একজনের ছুটি শনিবার আরেকজনের রবিবার। ফলে দুই জনের এক সাথে দেখা হওয়া খুব দুস্কর। এবার পহেলা মে তে দুই জনের এক সাথে ছুটি। জর্জ তার গাড়ী নিয়ে জেনীকে আনতে চলে গেল। গাড়ীতে দুইজনের মনে ভালবাসার উদয় হল। যেহেতু মাত্র একদিনের ছুটি তাই তারা ঠিক করল এক মুহূর্তও নষ্ট করা ঠিক হবে না। কিছু অন্তরঙ্গ মুহূর্ত কাটানো যাক। কিন্তু গাড়ীটা ছিল খুবই ছোট। দুই জনে মিলে ঠিক করল গাড়ীর নীচের ফাঁকা জায়গায় ঢুকে পড়া যাক। নীচে বেশ জায়গা আছে আর কেউ বিরক্ত ও করবে না।

অনেকক্ষণ পর জর্জের খেয়াল হল কে যেন তাকে ডাকছে। লোকটি ছিল ট্রাফিক সার্জেন্ট।
লোকটি বলছে- ভাই আপনি কি করছেন।
জর্জ তার দিকে না তাকিয়েই উত্তর দেয়-গাড়ী ঠিক করছি।

সার্জেন্ট কিছুক্ষণ কি যেন চিন্তা করেন। তারপর গম্ভীর মুখে বলে উঠেন-দুই টা কারণে আমি আপনার কথা বিশ্বাস করতে পারছি না। প্রথমত গাড়ী ঠিক করতে হলে আপনাকে চিৎ হযে থাকতে হবে। কিন্তু আপনি উপুর হয়ে আছেন।
দ্বিতীয়ত আমি এখানে কোন গাড়ী দেখতে পাচ্ছি না। খুব সম্ভবত আপনাদের গাড়ীটি চুরি হয়ে গেছে।