ফ্রি ব্লগিং লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ফ্রি ব্লগিং লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১৪ এপ্রিল, ২০১০

Wordpress Manage Botton এর ব্যবহার

ব্লগ (Blog) লিখতে যেসব বাটন (Button) ব্যবহার করতে হয়, তা আমরা জেনেছি এই পোস্টে। এই পোস্ট থেকে জেনেছি নতুন পোস্ট পেজের বিভিন্ন কমান্ডের (Command) বর্ণনা। আজ আমরা জানবো পুরনো কোন লেখাকে কিভাবে সম্পাদনা (Edit/ Manage) করতে পারি।
আপনার ব্লগে লগইন (Login) করে My Dashboard বা খেরোখাতা বাটনে ক্লিক করে দেখুন ম্যানেজ নামক একটি বাটন আছে। এখানে ক্লিক করে আপনি আপনার ব্লগের পুরনো লেখা (Old Post) বা পুরনো কোন পাতাকে (Old Page) সম্পাদনা করতে পারবেন। ইচ্ছে করলে কোন শব্দ, বাক্যকে পরিবর্তন (Change) করতে পারবেন, কিংবা কোন ছবি সংযোজন (Add) বা বিয়োজন করতে পারবেন। এছাড়াও আরও যা কিছু সম্পাদনা (Edit) করতে পারবেন, তা হল:-
* পোস্ট
* পৃষ্ঠা
* Links
* বিভাগ
* Tags
* Link Categories

(*) পোস্ট: এখানে ক্লিক (Click) করে আপনার পুরনো কোন লেখার বানান ভুল, বাক্য ভুল থাকলে তা ঠিক করতে পারবেন। নতুন করে কোন শব্দ বা বাক্য সংযোজন করতে পারবেন। ইচ্ছে করলে সম্পূর্ণ লেখাটিই নতুন করে লিখতে পারবেন। প্রয়োজন মনে করলে কোন ছবিও সংযোজন করতে পারবেন।

(*) পৃষ্ঠা: পুরনো কোন পৃষ্ঠাকে আপনি নিজের মনের মতো করে সাজিয়ে নিতে পারবেন এই বাটনে ক্লিক করে।

(*) Links: অনেক সময় দ্রুত লিখতে গিয়ে বা অন্যমনস্ক থাকলে কোন লিংক (Link) ভুল হয়ে যেতে পারে। বিশেষ করে যে ভুলটা বেশি হয় তা হল বানান ভুল। তাছাড়াও অনেক সময় http:// বর্ণগুলি লিখতে মনে থাকে না। মনে রাখবেন www বর্ণগুলির চাইতে http:// বর্ণগুলির প্রয়োজনীয়তা অনেক বেশি। কোন ওয়েব এড্রেসের সামনে http:// যদি www নাও লিখেন তাহলেও সঠিক ওয়েব সাইটে পৌছে যাওয়া যাবে। যেমন আমার ব্লগের ঠিকানা হিসেবে যদি www.banglablogtips.blogspot.com/ না লিখে http://banglablogtips.blogspot.com লিখেন, তাহলেও বাংলা ব্লগ টিপ্‌স ব্লগে আপনি চলে আসবেন।

* বিভাগ * Tags * Link Categories ইত্যাদি সম্পর্কেও একই কথা প্রযোজ্য। কোনরকম ভুল থাকলে তা এই লিংকগুলোতে ক্লিক করে সংশোধন করতে পারবেন।

(*) Media Library: এই বাটনটা বেশ গুরুত্বপূর্ণ। আপনি ব্লগ লেখাকালীন যেসব ছবি বা অন্যান্য ফাইল ব্লগে আপলোড করেছেন, তা এখান থেকে দেখতে পারবেন। প্রয়োজনীয় পরিবর্তন করতে পারবেন এই Media Library থেকে।

(*) আমদানি: ওয়ার্ডপ্রেসের এই ফিচারটা অসাধারণ। ধরা যাক, আপনি অন্য কোন ব্লগিং প্লাটফরমে ব্লগ লিখছেন। কিন্তু এখন আর সেখানে ব্লগ লিখতে চাচ্ছেন না। ওয়ার্ডপ্রেসের বিভিন্ন সুবিধা আপনাকে আকৃষ্ট করেছে, তাই এখন থেকে ওয়ার্ডপ্রেসে ব্লগিং করতে চাচ্ছেন। কিন্তু পুরনো লেখাগুলোকেও হারিয়ে ফেলতে চাচ্ছেন না। ভাবছেন যদি এমন হতো যে পুরনো লেখাগুলো ওয়ার্ডপ্রেসে নিয়ে আসা যেত তাহলে কতই না ভাল হতো। হ্যাঁ, ঠিক এই সুবিধাটা আপনি পাবেন এই আমদানি বাটনে ক্লিক করে। এখান থেকে ব্লগার (Blogger), লাইভ জার্নাল(LiveJournal ), টাইপপ্যাড (TypePad), মুভেবল টাইপ (Movable Type) বা অন্য কোন ওয়ার্ডপ্রেস ব্লগ অর্থাৎ প্রচলিত যে কোন প্লাটফরম থেকে পুরনো লেখাগুলো এই নতুন ওয়ার্ডপ্রেস ব্লগে আমদানি করতে পারবেন।
এখান থেকে আপনি আপনার ব্লগের কোন ক্যাটাগরিকে (Category) ট্যাগ (Tag) বা ট্যাগকে ক্যাটাগরিতেও রূপান্তরিত করতে পারবেন।

* এক্সপোর্ট: আপনার ব্লগের একটা ব্যাকআপ (Backup) কি কম্পিউটারের হার্ডডিস্কে (Harddisk) সংরক্ষণ (Store) করে রাখতে চান? তাহলে এই ফিচারটা আপনি নিয়মিত (Regularly) ব্যবহার করুন। এখানে ক্লিক করলে একটি XML ফাইল আপনার হার্ডডিস্কে (Harddisk) সেভ হয়ে যাবে। সেই XML ফাইলে আপনার ব্লগের posts, pages, comments, custom fields, categories এবং tags সবকিছু থাকবে। এই ফাইলটি ব্যবহার করে আপনি নতুন কোন ওয়ার্ডপ্রেস ব্লগে আপনার বর্তমান ব্লগটিকে সম্পূর্ণরূপে স্থানান্তর করতে পারবেন।

(*) Polls: এই বাটনে ক্লিক করে আপনি ব্লগে স্থাপিত পুরনো কোন ভোটকে (Poll) সংশোধন করতে পারবেন, বা নতুন কোন ভোট দেয়ার সুবিধা তৈরি করতে পারবেন

Wordpress এ Link List তৈরি করা

ওয়ার্ডপ্রেস ব্লগে আপনি ব্লগরোল (Blogroll) হিসেবে বিভিন্ন ধরণের লিংক (Link) এর একটি তালিকা (List) তৈরি করতে পারেন অতি সহজে। লগইন (Login) অবস্থায় লিখুন বাটনে ক্লিক করলে তিন রকম অপশন দেখা যায়। * পোস্ট * Page * Link, এদের মধ্যে Link বাটনে ক্লিক করলে লিঙ্ক এর ঘর আসবে
এখানে নাম, Web Address, বিবরণ ইত্যাদি দিন। ওয়েব ঠিকানা লেখা সময় অবশ্যই মনে করে ঠিকানার পূর্বে "http://" লিখতে ভুলবেন না।

এরপর ক্যাটাগরি (Category) অংশে যদি আপনি নতুন কোন ক্যাটাগরি তৈরি করতে চান, যেমন সাহিত্য, বিজ্ঞান, রাজনীতি ইত্যাদি, তাহলে তা তৈরি করুন। ডিফল্ট হিসেবে Blogrool ক্যাটাগরিতে আপনার দেয়া নতুন লিংকটি অন্তর্ভূক্ত হয়ে যাবে।
এছাড়াও Advanced Options অংশে আপনি লিংকটাকে আলাদা ওয়েব পেজে নাকি বর্তমান ওয়েব পেজে খুলতে চান, লিংকটির মালিক সম্পর্কে কিছু তথ্য, যেমন তার নাম, পরিচয়, শারীরিক বৈশিষ্ট্য, পেশা, ইত্যাদি লিখে দিতে পারেন। কোন ছবি দিতে চাইলে তাও দিতে পারবেন একেবারে সর্বনিচের উন্নততর লেখা জায়গাতে।

Creat a new Post নতুন পোস্ট লিখা

গত পোস্টে আমরা নতুন পোস্ট (New Post) লেখার যে পেজটি তার আশেপাশের বিভিন্ন বাটন (Button) সম্পর্কে জেনেছি। আজ জানবো নতুন পোস্ট (New Post) লেখার জন্য বা আপনার পোস্টটিকে নানারকমভাবে সাজানোর জন্য বিভিন্ন বাটনের ব্যবহার। আপনার পোস্টটিকে পাঠকের কাছে সহজবোধ্য ও বিভিন্নরকম ফরমেটে (Format) সাজিয়ে বা লেখার বিভিন্ন বর্ণ বা শব্দ বা বাক্যকে রঙিন করে বা মোটা (Bold), চিকন (Condensed), বাঁকা (Italic) করে উপস্থাপন করার জন্য ওয়ার্ডপ্রেস (Wordpress) বেশ কিছু সুবিধা দেয়। এই সুবিধাগুলো পোস্ট লেখার জায়গার ঠিক উপরে বাটন (Button) হিসেবে রয়েছে। আমরা আজ এই বাটনগুলির ব্যবহার শিখবো।
শিরোনাম লেখাটির ঠিক নিচের জায়গাটিতে আপনাকে আপনার লেখার শিরোনাম (Title) লিখতে হবে। তার ঠিক নিচে পোস্ট লেখার ঠিক নিচে জায়গাটিতে রয়েছে মোট ১৫টি বাটন। প্রত্যেকটি বাটনের উপরে মাউস পয়েন্টার নিয়ে গেলে টুলটিপ (Tool Tip) দেখাবে। আমরা একে একে বাটনগুলির পরিচয় জানি।
* B : পোস্টের কোন শব্দকে সিলেক্ট (Select) করে এই বাটনটি চাপলে লেখাটি বোল্ড (Bold) হবে। আবার এই বাটনটি চেপে তারপর লিখলেও পরবর্তি লেখাগুলি বোল্ড হবে।
*I: এই বাটনটি দিয়ে আপনার লেখাকে ইটালিক (Italic) অর্থাৎ একটু বাঁকা করা যাবে।
পরবর্তী বাটনগুলো দিয়ে আপনি একে একে লেখার মাঝখানে কাটা দাগ, বুলেট (Bullet) বা নাম্বারিং (Numbering) করা, উদ্ধৃতি দেয়া (Quote), লেখাটিকে বাম পার্শ্বে বা মাঝখানে বা ডানপাশে এলাইনমেন্ট (Alignment) করতে পারবেন।
কোন লিংক (Link) দিতে চাইলে শব্দকে সিলেক্ট করে শিকলের (Chain) ছবিযুক্ত বাটনে প্রেস করলে একটি আলাদা বক্স আসবে। সেখানে কোন ওয়েবসাইটের লিংকটি (Website Link/ Url) লিখে দিতে হবে।
Link URL লেখা জায়গাটিতে লিখে দেয়া লিংকটি বা ওয়েবপেজটি (Webpage) কিভাবে ওপেন হবে তা নির্দিষ্ট করতে পারবেন টার্গেট লেখা ড্রপডাউন মেনু (Dropdown menu) সিলেক্ট (Select) করে। আপনি ইচ্ছে করলে বর্তমান ওয়েবপেজের (Webpage) বদলে/ মধ্যেই নতুন পেজটি খুলতে দিতে পারেন, বা আলাদা উইন্ডোতে (Window) ওয়েব পেজটি খোলার অপশন (Option) সিলেক্ট করতে পারেন। আপনার দেয়া লিংকটির শিরোনাম (Link title) কি হবে তা শিরোনাম লেখা জায়গায় লিখে দিন। Class লেখা জায়গাটির ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করুন লিংকটির এলাইনমেন্ট কি হবে? এবার Insert বাটনে প্রেস করলে লিংকটি আপনার পোস্টে লেখা হয়ে যাবে। আপনি যদি ভুলক্রমে কোন শব্দে লিংক দিয়ে ফেলেন তাহলে লিংক দেয়া শব্দটি সিলেক্ট করে ভাঙা শিকলের ছবিতে ক্লিক করলে লিংকটি উঠে যাবে।

এর পরের বাটনটি হল Read More ধরণের বাটন। এখানে ক্লিক করলে মূল পোস্টের মধ্যে একটা ব্রেক হয়ে যাবে। ফলে প্রকাশিত লেখাটির কিছু অংশ উপরে দেখাবে। আর বাকী অংশটুকু পড়ার জন্য এখানে ক্লিক করতে হবে। খুব বড় পোস্ট হলে এই অপসনটি খুব কাজে দেবে।
এর পরের ABC লেখা বাটনটি দিয়ে বানান ঠিক করতে পারবেন।
এর পাশের বাটনটি দিয়ে ফুলস্ক্রিন (Full screen) করা যাবে।
দুই সারি ডটডট দেয়া আইকনটিতে ক্লিক (Click) করলে আরও বেশ কিছু বাটন ওপেন হবে। এগুলো কম প্রয়োজন হয় বলে লুকানো (Hidden) থাকে।
এখানে একে একে পোস্টের প্যারাগ্রাফ (Paragraph), শব্দ বা বর্ণকে আন্ডারলাইন (Underline) করা, এলাইন ফুল করা, ফন্টের রঙ (Font Color) পরিবর্তন করা, কোন টেক্সটকে পেস্ট করা (Paste), কোন ওয়ার্ড ফাইল (Word Document) থেকে লেখাকে পেস্ট করা, কেন পরিবর্তনকে (Formatting) মুছে ফেলা, লেখাকে ইনটেন্ড (Intend) করা বা আউটটেন্ট (Outtend) করা, বাতিল (Undo) করা বা সাহায্য নেয়া যাবে। এখানে ইরেজ বাটনের ডানপাশের ঘোড়ার নালের মত বাটনটি প্রেস করে আপনি কোন স্পেশাল ক্যারেক্টার লিখতে পারবেন। যেমন ¼, ψ, β, ¿, æ ইত্যাদি।

উপরের বাটনগুলো দিয়ে আপনি আপনার পোস্টে বিভিন্নরকম মিডিয়া (Media) যেমন ছবি (Image), গান (Music), ভিডিও (Video) ইত্যাদি পোস্ট (Post) করতে পারবেন।

আপনার কম্পিউটারে থাকা কোন ছবি থাকলে তা Browse বাটন প্রেস করে দেখিয়ে দিন। ওয়ার্ডপ্রেস নিজে থেকেই ছবিটি আপলোড (Upload) করে নিবে। কিংবা কোন ওয়েবসাইটে থাকা ছবি দিতে চাইলে সেই ছবিটার লিংক দিন নিচের From Url এর Source লেখা ফাঁকা জায়গায়। ছবির নাম (Image Title), ক্যাপশন (Caption) ইত্যাদি লিখে দিন।
ভিডিওর ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস সরাসরি আপলোডের সুবিধা দেয় না। ইউটিউব (Youtube) বা অন্য কোন ভিডিও শেয়ারিং সাইটে থাকা ভিডিওটির লিংক URL ঘরে লিখে দিন। পোস্টের সুবিধামত জায়গায় ভিডিওটি বসে যাবে।

কমলা রঙের বড় বাটনটি দিয়ে আপনি নিজস্ব প্রশ্ন ও বাছাই করা উত্তর দিয়ে কোন ভোট (Poll) পোস্টে দিতে পারেন।

সমস্ত ফরমেট সম্পূর্ণ হলে পোস্ট লেখা জায়গার ডান পার্শ্বে প্রকাশ লেখা বাটনটিতে প্রেস করে পোস্টটিকে ব্লগে প্রকাশ করুন (Publish your post on blog)।

Wordpress New Page Creat নতুন পেজ তৈরি করা

ওয়ার্ডপ্রেসের একটি বিশেষ ও অসাধারণ সুবিধা হল যে এটাতে আলাদা আলাদা পেজ (Page) তৈরি করা যায়। এতে আপনি আপনার ব্লগটিকে ওয়েব সাইটের (Web Site) মতো করে ব্যবহার করতে পারেন। সাধারণত 'প্রচ্ছদ' (Cover), 'আমার সম্পর্কে' (About me), 'বাংলা সহায়তা' (Bangla help), 'প্রিয় লিংকস' (Favorite links), 'আমার ছবি' (My picture), 'ডাউনলোড করুন' (Download) ইত্যাদি শিরোনামের পেজ তৈরি করার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেস সিস্টেমের কোন বিকল্প নেই।

নতুন পেজ (New Page) তৈরি করার জন্য প্রথমে ওয়ার্ডপ্রেসে লগইন (Login) করুন। এরপর সরাসরি লিখুন বাটন প্রেস করুন। সরাসরি নতুন পোস্ট লেখার বক্স আসবে। কিন্তু লিখুন শব্দটির ঠিক নিচে লেখা * পোস্ট * Page * Link এই তিনটি শব্দের মধ্যে Page লেখার উপরে ক্লিক করুন।
একটি শিরোনাম দিন। আপনার ব্লগের এই বিশেষ পেজটিতে যা লেখা থাকবে তা লিখুন। প্রয়োজন পড়লে ছবিও সংযোজন করতে পারেন। ছবি (Image/ Picture/ Photo) সংযোজন করুন এখানে লেখা নিয়মে।
নতুন কিছু লেখা হয়ে গেলে নিচের কয়েকটি বিশেষ অপশনগুলোর দিকে মনোযোগ দিন।
* আপনি কি এই পৃষ্ঠাটিতে অন্যদেরকে মন্তব্য (Comment) করতে দিতে চান কি চান না, তা নির্বাচন করুন।
* পাসওয়ার্ড দিয়ে পৃষ্ঠাটিকে সুরক্ষিত করতে চান কি? তাহলে এখানে একটি পাসওয়ার্ড (Password) দিয়ে দিন। পাসওয়ার্ড দিতে না চাইলে কোন কিছু লিখবেন না।
* এই পাতাটিকে কি প্রধান পৃষ্ঠা (Main page) হিসেবে রাখতে চান? তাহলে তা উর্ধ্বতন পৃষ্ঠা লেখা জায়গাটিতে সিলেক্ট করুন।
* পাতা-র টেমপ্লেট: কোন কোন ওয়ার্ডপ্রেস থীমের (Wordpress Theme) মধ্যে কোন নির্দিষ্ট পাতাকে বিশেষ কোন ডিজাইনে (Design) প্রদর্শনের ব্যবস্থা আছে। তবে সব থীমে এই সুবিধাটুকু নেই। যে থীমে বিশেষ সুবিধাটি রয়েছে সেই থীম নির্বাচন (Select/ choose) করলে এই অংশে তা প্রদর্শন করবে।
* পৃষ্ঠাক্রম: আপনার ব্লগে একাধিক পৃষ্ঠা থাকলে তা সাধারণত বর্ণানুসারে (Alphabetical) প্রদর্শিত হয়। কিন্তু আপনি ইচ্ছে করলে কততম হিসেবে পৃষ্ঠাটি দেখাবে তা নির্দিষ্ট করে দিতে পারেন।

পাতাটি লেখা, বিভিন্ন অপশন সিলেক্ট করা সম্পূর্ণ হয়ে গেলে প্রকাশ বাটনে ক্লিক করে পাতাটিকে প্রকাশ করুন।

আমার এডমিন প্যানেল

ব্লগের এডমিন প্যানেল
http://bn.wordpress.com সাইটে গিয়ে ইউজার নেম (Username) এবং পাসওয়ার্ড (Password) দিয়ে লগইন (Log in) করলে অন্যরকম একটি পেজ ওপেন হয়। এই পেজের চেহারা আপনার ব্লগের চেহারার মতো নয়। এটাই আপনার ব্লগের এডমিন প্যানেল, বা কন্ট্রোল প্যানেল বা খেরোখাতা, তা সে যে নামেই ডাকুন না কেন? এই এডমিন প্যানেলে একমাত্র আপনি প্রবেশ করতে পারবেন। ব্লগের এই অভ্যন্তরভাগ দেখার অধিকার শুধুমাত্র আপনারই আছে। আপনি এই অংশে রয়েছেন তার অর্থ আপনি ব্লগের ফ্রন্ট পেজের পিছনে রয়েছেন। নাট্য মঞ্চের পিছনে বসে পরিচালক (Administrator) যেমন সমস্ত নাটকটাকে পরিচালনা করে, সিনেমার পরিচালক যেমন ক্যামেরার পিছনে থাকেন, ঠিক তেমনি আপনিও আপনার ব্লগের ফেস বা চেহারার পিছনে রয়েছেন। এখান থেকে আপনি আপনার ব্লগের বিভিন্ন কিছু দেখতে পারবেন এবং করতে পারবেন।

আপনি এই অংশ থেকে তাৎক্ষণিকভাবে যা যা দেখতে পারবেন তার একটি প্রাথমিক বর্ণনা এই পোস্টে রয়েছে। আজ জানবো এই কন্ট্রোল প্যানেল থেকে আপনি কি কি করতে পারবেন।

আপনি এই এডমিন প্যানেল থেকে যা যা করতে পারবেন, তা হল:
(১) নতুন পোস্ট (New Post) লিখতে পারবেন।
(২) নতুন পাতা (New Page) তৈরি করতে পারবেন।
(৩) পুরাতন পোস্টকে (Modify) পরিবর্তন করতে পারবেন।
(৪) আগে তৈরি করা কোন পাতাকে পরিবর্তন, পরিবর্ধন কিংবা পরিমার্জন (Edit) করতে পারবেন।
(৫) কারও করা কোন মন্তব্য সম্পাদনা (Moderate) করতে পারবেন। মন্তব্যকে প্রকাশ করা, মন্তব্যকে বাতিল করা বা কোন খারাপ শব্দকে মুছে ঠিক করতে পারবেন।
(৬) মন্তব্যকারীর পরিচয় অর্থাৎ আইপি এড্রেস, (IP address) তারিখ (date), সময় (Time), ইমেইল এড্রেস (Email Address) জানতে পারবেন।
(৭) আপনার প্রিয় ব্লগের ডিজাইন বা সৌন্দর্য (Template or Theme) পরিবর্তন করতে পারবেন।
এছাড়াও
(৮)* Settings ও * ব্যবহারকারি বাটনদুটো দিয়ে আপনার ব্লগের বেশ কিছু কারিগরি পরিবর্তন ঘটাতে পারবেন

Wordpress Adminpanal ওয়ার্ডপ্রেস খোরখাতা

আমরা আগের পোস্টে জেনেছি কিভাবে ওয়ার্ডপ্রেস (Wordpress.com) এ ফ্রি ব্লগ (Free Blog) খোলা যায়। অন্যান্য ব্লগিং প্লাটফরমের (Blogging Platform) মতো ওয়ার্ডপ্রেস এও আমরা নানারকম পরিবর্তন সাধন করতে পারবো। এজন্য আজ আমরা জানবো ওয়ার্ডপ্রেসের এডমিন প্যানেলের (Admin Panel) নানারকম কিছু দিক। এই প্যানেলের মাধ্যমে আমরা আমাদের প্রিয় ব্লগকে পাঠক দর্শকের কাছে আরও উপযোগী করে, আরও আকর্ষনীয় করে উপস্থাপন করতে পারবো। বিভিন্ন জায়গায় ছবি প্রদর্শন, বন্ধুদের ব্লগ তালিকা করা, পোস্টগুলোকে ভিন্নভাবে উপস্থাপন করা, মন্তব্যসমূহকে সাজিয়ে প্রকাশ করা, ব্লগের চেহারা তথা থীম পরিবর্তন ইত্যাদি নানারকমের পরিবর্তন ওয়ার্ডপ্রেস এর এডমিন প্যানেল থেকে করা সম্ভব।

প্রথমে bn.wordpress.com পেজে গিয়ে আপনার ব্যবহারকারি নাম (User name) এবং পাসওয়ার্ড (Password) লিখুন। আমাকে মনে রেখো লেখাটির পাশের ছোট্ট চারকোণা বক্সে ক্লিক করে একটা টিক চিহ্ন দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে ব্রাউজার আপনার নাম ও পাসওয়ার্ড সেভ করে রাখবে, পরবর্তীতে আবার লগইন করতে চাইলে bn.wordpress.com পেজ এ আসলেই আপনার নাম ও পাসওয়ার্ড (name and password) এই ঘরদুটোতে দেখা যাবে, নতুন করে আবার লিখতে হবে না। (এটা শুধুমাত্র বাড়িতে নিজস্ব কম্পিউটারের ক্ষেত্রে চলবে। সাইবার ক্যাফেতে ব্লগিং করার সময় করা সম্পূর্ণভাবে নিষেধ।

সেক্ষেত্রে পরবর্তিতে কেউ এসে আপনার ব্লগের কন্ট্রোল নিয়ে নিতে পারে। আপনার ব্লগে আপনাকে ব্লক করে ফেলতে পারে। আপনার অজান্তে অপ্রাসঙ্গিক পোস্ট লিখে দিতে পারে। কিংবা আপনার ব্লগটিই মুছে ফেলতে পারে।) এবার লগইন (Login) লেখাটির উপরে ক্লিক করে আপনার ব্লগের অভ্যন্তরে তথা এডমিন প্যানেল তথা কন্ট্রোল প্যানেলে প্রবেশ করুন। এই অংশের চিত্র নিম্নরূপ:-
এখানে একবারে উপরে বাম পার্শ্বে লেখা আছে
My Account,
My Dashboard
New Post
My Account
এর উপরে মাউজ নিয়ে গেলে একটা ড্রপ ডাউন মেনু উন্মুক্ত হবে। সেখানে লেখা থাকবে:
Global Dashboard
Tag Surfer
My Comments
Stats
Edit Profile
Contact Support
WordPress.com
Log Out
এখানে My Dashboard এ ক্লিক করে আপনার ব্লগের ড্যাসবোর্ড এ প্রবেশ করতে পারবেন। New Post বাটনে ক্লিক করে নতুন পোস্ট লেখা শুরু করতে পারবেন।

এর ঠিক নিচে এক লাইনে লেখা আছে লিখুন ম্যানেজ Design Comments 0 Upgrades
এখানে লিখুন বাটনে ক্লিক করে নতুন পোস্ট লেখা শুরু করতে হবে।
এখানে ম্যানেজ বাটনে ক্লিক করে আপনার পোস্ট, দর্শকদের করা মন্তব্য ও পেজগুলোর নানারকম পরিবর্তন করতে পারেন।
Design বাটনে ক্লিক করে ব্লগটির ডিজাইন পরিবর্তন করতে পারবেন।
Comment লেখাটিতে ক্লিক করে আপনার ব্লগে করা মন্তব্যসমূহকে মডারেট করতে পারবেন। এখানে ডিফল্ট হিসেবে 0 লেখা আছে। এর অর্থ এখনও এই ব্লগে কেউ কোন মন্তব্য করেনি।
Upgrades বাটনে ক্লিক করে ওয়ার্ডপ্রেস এর ভার্সন পরিবর্তন হলে নতুন ভার্সনে আপগ্রেড করতে পারবেন। ছবিতে দেখুন, হলুদ ব্যাকগ্রাউন্ডযুক্ত লম্বা লাইনটিতে কিছু লেখা আছে। ওয়ার্ডপ্রেস এর ভার্সন পরিবর্তন হলে এখানে লেখা থাকবে।

লিখুন ম্যানেজ Design Comments 0 Upgrades লেখার ঠিক নিচে লেখা আছে

খেরোখাতা ব্লগ পরিসংখ্যান Blog Surfer আমার মন্তব্য সমূহ ট্যাগ Surfer

এখানে খেরোখাতা হল তাই যা আপনি দেখছেন। অর্থাৎ উপরের ছবিটির সম্পূর্ণ অংশটিই আপনার খেরোখাতা।

ব্লগ পরিসংখ্যান হল, আপনার ব্লগটি কতবার ভিজিট (Visit) করা হয়েছে, মাসের কোন দিন, কোন সপ্তাহে বা কোন মাসে কতজন ভিজিট করেছে, তার একটি তালিকা এখানে প্রদর্শন করা হবে। এছাড়াও কোথা থেকে আপনার দর্শক এসেছেন, কোন লিংকে তিনি আপনার ব্লগের ঠিকানা পেয়েছেন, আপনার ব্লগের সবচেয়ে জনপ্রিয় পোস্ট ও পেজ কোনটি বা কোনগুলো ইত্যাদি বিভিন্নরকম তথ্য এই জায়গায় প্রদর্শন করা হবে।

Blog Surfer অংশটি এখনও বেটা পর্যায়ে রয়েছে। অর্থাৎ ওয়ার্ডপ্রেস কোম্পানী এই অপশনটি নিয়ে এখনও পরীক্ষানিরীক্ষা করছে।

আমার মন্তব্যসমূহ অংশে আপনি লগইন অবস্থায় ওয়ার্ডপ্রেসের অন্য কোন ব্লগে যদি মন্তব্য করে থাকেন, সেগুলোর একটি তালিকা দেখাবে।
ট্যাগ Surfer অংশে আপনার পছন্দের কোন ট্যাগ এর অন্তর্গতে কোন লেখা নিজে দেখতে পারবেন। ওয়ার্ডপ্রেস সার্ভারে যত ব্লগ আছে সেগুলোতে আপনার পছন্দের ট্যাগ এর অন্তর্গত কোন লেখা প্রকাশিত হলে এই জায়গাতে তা প্রদর্শিত হবে।
ব্লগের খেরোখাতার নিচের অংশে আরও যা দেখা যাবে তা হল: Recent Comment, উপস্থিত লিংক, Stats- এখানি আপনার ব্লগটির বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পারবেন, Top Posts, Top Serches, Most Active:- আপনার ব্লগের এই সব বিষয় কোন কোন পোস্টে বা পেজে রয়েছে তা লেখা থাকবে এখানে। আপনার ব্লগের কোন পোস্টটি জনপ্রিয়, ব্লগে কোন শব্দটি বেশি খোঁজা হয়েছে বা আপনার ব্লগের কোন অংশটি সবচাইতে বেশি active তার একটি সারাংশ এখানে প্রদর্শিত হবে, Your Stuff অংশে আপনার নতুন পোস্ট, নতুন পৃষ্ঠা এবং নতুন মন্তব্যসমূহ লেখা থাকবে।, What's Hot অংশে রয়েছে
WordPress.com News: এখানে ওয়ার্ডপ্রেসের নিজস্ব নতুন খবর জানা যাবে।
Top WordPress.com blogs today: আজকে কোন ব্লগগুলো বেশিবার ভিজিট করা হয়েছে, তা ক্রমানুসারে এই অংশে প্রদর্শিত হবে।
Top Posts from around WordPress.com: কোন পোস্টগুলো বেশিবার পড়া হয়েছে,তা ক্রমানুসারে এখানে দেখানো হবে।
Fastest Growing WordPress.com blogs: কোন ব্লগগুলো দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে তা দেখানোর জায়গা এটি।
Latest Posts: সর্বশেষ কোন পোস্টটি লেখা হয়েছে, তা এখানে দেখানো হবে।

সূত্র-বাংলা হ্যাকস

ফ্রী ব্লগ তৈরি করুন Wordpress Sign Up

ব্লগিং প্লাটফরমগুলোর মধ্যে এক বিখ্যাত নাম ওয়ার্ডপ্রেস। wordpress.com এবং wordpress.org দুটি ভিন্ন ঠিকানায় এরা দুই রকম সেবা দেয়।
Wordpress.com
এ আপনি বিনা পয়সায় একটি ব্লগ তৈরি করতে পারবেন। এই ব্লগটি হবে ওয়ার্ডপ্রেস এর সাবডোমেইন। অর্থাৎ আপনার প্রত্যাশিত নামের পরে wordpress.com শব্দটি বসবে। এক্ষেত্রে আপনার ব্লগএড্রেস হবে xxxxxx.wordpress.com, এখানে স্টার (xxxxx) চিহ্নিত জায়গায় আপনার নাম হবে। এই ঠিকানায় ব্লগলেখার ক্ষেত্রে আপনি পূর্ণ স্বাধীনতা বোধ করবেন, কিন্তু কিছু কিছু টেকনিক্যাল বিষয় যেমন CSS Edit করা বা HTML Code পরিবর্তন করার অধিকার আপনার থাকবে না। এইটুকু সীমাবদ্ধতায় অবশ্য কোনরকম সমস্যা নেই। আপনি যদি ওয়েব এপ্লিকেশন সম্পর্কে বা html সম্পর্কে কিছু না জানেন তাহলে এই ফিচারগুলোর কোন প্রয়োজন আপনার কখনো হবে না। একজন সাধারণ ব্যবহারকারী হিসেবে অতকিছু জানারও অবশ্য কোন প্রয়োজন নেই।
Wordpress.org
ঠিকানায় আপনি নিজস্ব ঠিকানাযুক্ত ডোমেইন ও হোস্টিং এর গর্বিত মালিক হতে পারবেন। এখানে CSS বা html এডিটিং বিষয়ে আপনি পূর্ণ স্বাধীনতা সংরক্ষণ করবেন।

আজ আমরা শিখব wordpress.com এ কিভাবে একটি নিজস্ব ফ্রি ব্লগ (Free Blog) তৈরি করা যায়।

আপনার ব্রাউজারের এড্রেসবারে দু'ভাবে আপনি ওয়ার্ডপ্রেস এর সার্ভারে যেতে পারেন। http://wordpress.com অথবা http://bn.wordpress.com যে কোন একটা ঠিকানা লিখে ওয়ার্ডপ্রেস এর মূল সার্ভারে প্রবেশ করুন। এক্ষেত্রে আমি অবশ্য আপনাকে http://bn.wordpress.com সার্ভারটি ব্যবহারের পরামর্শ দিব। অর্থাৎ ব্রাউজারের এড্রেসবারে আপনাকে http://bn.wordpress.com ঠিকানাটি লেখার অনুরোধ জানাব। কারণ এটা বাংলা ওয়ার্ডপ্রেস এর সার্ভার। বাংলাভাষীরা সাধারণত এই সার্ভারটি ব্যবহার করেই তাদের ব্লগ খুলে থাকেন।
লক্ষ্য করুন ঠিকানাটি http://bn.wordpress.com। এবারে Sign Up Now বাটনটির উপরে ক্লিক করুন।
এখানে ক্লিক করলে নতুন আর একটি পেজ ওপেন হবে। এই পেজটিতে দেয়া ঘরগুলো ঠিক মতো পূরণ করুন।
অর্থাৎ ব্যবহারকারি লেখা ঘরে আপনার নাম লিখুন। পাসওয়ার্ড (Password) ঘরে আপনার পছন্দের পাসওয়ার্ড লিখুন। Confirm ঘরে পাসওয়ার্ডটি আর একবার লিখুন। Email Address ঘরে আপনার ইমেইল ঠিকানাটি লিখুন। Legal Flotsum লেখাটির পাশের ছোট্ট সাদা বক্সে মাউস দিয়ে একবার ক্লিক করুন। I have read and agree to the fascinating terms of service. লেখাটির পাশে একটি টিক চিহ্ন বসে যাবে। এবার দুটো অপশনের মধ্যে যে কোন একটা পছন্দ করুন।
Gimme a blog! (Like username.wordpress.com)
Just a username, please.
আপনি যদি শুধুমাত্র একটি ইউজারনেম চান, তাহলে দ্বিতীয় ঘরটির পাশের ছোট্ট গোল ঘরে ক্লিক করুন। আর যদি ব্যবহারকারি ঘরে লেখা নামে একটি ব্লগ খুলতে চান তাহলে প্রথম ঘরটিতে ক্লিক করুন। আপনি যেহেতু ওয়ার্ডপ্রেস এ ব্লগ খুলতে যাচ্ছেন, সেহেতু প্রথম ঘরটিতে ক্লিক করুন। সবশেষে Next button এ ক্লিক করুন। এবার আরেকটি পেজ আসবে।
এখানে আপনার ব্লগের ডোমেইন (Blog Domain), ব্লগের নাম (Blog Title), ভাষা (Language) ইত্যাদি নিজের পছন্দমতো পরিবর্তন করুন। Blog Domain জায়গাটিতে আপনার ব্লগের জন্য একটি পছন্দনীয় ও আকর্ষণীয় নাম দিন। Language ঘরের ড্রপডাউন মেনু থেকে Bn-বাংলা সিলেক্ট করুন। তাহলে আপনার ব্লগটির বিভিন্ন ফিচার বাংলাতেই দেখা যাবে। এবার Privacy লেখার পাশের লেখাটি পড়ুন। এখানে লেখা আছে "আমি চাই আমার ব্লগ গুগল বা টেকনোরাটির মত সার্চ ইঞ্জিনে যুক্ত হোক এবং ওয়ার্ডপ্রেসের public listings এও থাকুক।" এটা লেখার পাশের টিকচিহ্নটিতে ক্লিক করুন। অর্থাৎ টিক চিহ্ন দিয়ে দিন। এর ফলে আপনার ব্লগকে গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন দিয়ে সহজে খুঁজে পাওয়া যাবে। এবার Next Button এ ক্লিক করুন। ওয়ার্ডপ্রেসের নতুন একটি পেজ ওপেন হবে।
এখানে আপনার প্রোফাইল আপডেট (Profile Update) করতে পারেন। ইচ্ছে করলে ইমেইল এড্রেসটিও পরিবর্তন করতে পারবেন।

বিপরীতে আপনার ইমেইল এড্রেস এ ওয়ার্ডপ্রেস থেকে একটি মেইল আসবে।
মেইলটি খুলুন। সেখানে এরকম লেখা থাকবে।
Howdy,

Thank you for signing up with WordPress.com. You are one step away from blogging at banglablogtips.wordpress.com. Please click this link to activate your blog:

http://wordpress.com/activate/****************00c3fd0ce720

--The WordPress.com Team

(If clicking the link in this message does not work, copy and paste it
into the address bar of your browser.)
এখানে স্টার (*) চিহ্নিত জায়গাটিতে আপনার নিজস্ব ইউনিক নাম্বার লেখা থাকবে। এই একটিভেশন লিংকটিতে ক্লিক করুন। ক্লিক করার মতো না হলে লিংকটি কপি (copy) করে ব্রাউজারের এড্রেসবারে (Addressbar) পেস্ট (paste) করে এন্টার (Enter) চাপুন। নতুন একটি পেজ খুলে আপনার রেজিস্ট্রেশন একটিভ হয়ে যাবে।
এখানে লেখা আছে Your account is now active, এর পাশাপাশি নিচের দুটো বক্সে আপনার ব্লগের ইউজারনেম এবং পাসওয়ার্ডটিও প্রদর্শিত হচ্ছে। পাসওয়ার্ডটি কোন গোপন জায়গায় লিখে রাখুন।
নিচে লেখা আছে View your site or Login। আপনি View your site বাটনে ক্লিক করে আপনার ব্লগটি দেখতে পারেন। কিংবা লগইন করে ব্লগিং শুরু করুন।
আমার wordpress blog টি দেখতে পারেন http://johnscl.wordpress.com
সূত্র- bangla haks