অ্যানিমেশন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অ্যানিমেশন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সোমবার, ২৬ এপ্রিল, ২০১০
গিম্প টিউটোরিয়াল [সিম্পল টেক্সট অ্যানিমেশন]
এর আগে অ্যানিমেশন তৈরি করতে ফটোসপে প্রথমে ডিজাইন করতাম তারপর তা ইমেজ রেডিতে গিয়ে ওপেন করে অ্যানিমেশন দিতাম। কিন্তু গিম্পের সাথে আলাদা আর কোন সফটওয়ার না থাকায় ভেবেছিলাম গিম্পে বোধহয় অ্যানিমেশন নেই। কিন্তু গুগলাতে গিয়ে দেখি গিম্পেও মজার মজার অ্যানিমেশন তৈরি করা যায়। চেষ্টা করলাম এবং সফলও হলাম। আসুন গিম্পে অ্যানিমেশন তৈরি করি। আজ আমরা মূলত টেক্সট অ্যানিমেশন করব। আস্তে আস্তে আমরা অন্যান্য অ্যানিমেশনের দিকে যাব। তো আসুন দেখি কিভাবে গিম্পে টেক্সট অ্যানিমেশন সহজেই তৈরি করা যায়।
গিম্পের স্ক্রিপ্ট ইনষ্টল করার নিয়ম
গিম্প একটি ছোট সফটওয়ার হলেও এটি কোন অংশেই ফটোসপের চেয়ে কম না বরং বেশী। ওপেন সোর্স হওয়ার হওয়ার কারনে অনেক ডেভেলপারই গিম্পের বিভিন্ন স্ক্রীপ্ট ডেভেলপ করছেন। এইসব স্ক্রীপ্ট দিয়ে আপনি ছবিকে আরও প্রফেশনাল মানের ইফেক্ট দিতে পারবেন। গিম্পের বিভিন্ন স্ক্রীপ্ট পাবেন
এই সাইটে। আমি আপনাদের পর্যায়ক্রমিকভাবে গিম্পের বিভিন্ন স্ক্রীপ্ট ব্যবহার এবং তার ডাউনলোড লিংক দিব।
প্রথমেই আমাদের জেনে নিতে হবে কিভাবে গিম্পের স্ক্রীপ্ট ব্যবহার করা যায়ঃ গিম্পের স্ক্রীপ্ট ফাইলগুলোর এক্সটেনশন থাকে .scm। এই এক্সটেনশন দেখলেই বুঝে যাবেন এটি একটি গিম্পের স্ক্রীপ্ট। এই .scm এক্সটেনশন যুক্ত ফাইলটিকে কপি করে আপনার কম্পিউটারের C:\Documents and Settings\\.gimp-2.6\scripts ফোল্ডারে কপি করে পেষ্ট করুন।

লিনাক্সের ক্ষেত্রে এই ফোল্ডারটি হোম ডাইরেক্টরিতে পাবেন। পরবর্তী পর্বে পর্যায়ক্রমিক ভাবে বিভিন্ন স্ক্রীপ্ট এর ডাউনলোড ও কাজ দেখানো হবে।
লিনাক্সের ক্ষেত্রে এই ফোল্ডারটি হোম ডাইরেক্টরিতে পাবেন। পরবর্তী পর্বে পর্যায়ক্রমিক ভাবে বিভিন্ন স্ক্রীপ্ট এর ডাউনলোড ও কাজ দেখানো হবে।
গিম্প স্ক্রীপ্ট [Wave Tank] [ছবিতে অ্যানিমেশন]
এই কাজটি করার জন্য আপনার প্রথমেই Wave Tank নামের একটি স্ক্রীপ্ট লাগবে। এটা এখান থেকে ডাউনলোড করে নিন।
এই স্ক্রীপ্টটাকে এই নিয়মে ইনষ্টল করে নিন।
স্ক্রীপ্টটি ইনষ্টল করার পর গিম্পে যে কোন ছবি ওপেন করুন। আমি ওপেন করলাম এইটি

তারপর Filters>Will's Script Pack>Wave Tank এ ক্লিক করুন। খেয়াল করবেন পূর্বে স্ক্রীপ্টটা ইনষ্টল থাকার কারনেই কিন্তু এই মেন্যুটি এসেছে।

এখানে চিত্রের মত মান দিন (কম-বেশী করে দেখুন ফলাফল)

একটু সময় ধরে অ্যানিমেশন সেট হবে। তারপর একটা নতুন উইন্ডোতে অ্যানিমেশন সহ ছবিটি ওপেন হবে। এবার ছবিটি সেভ করার পালা। সেভ করার আগে আপনি অ্যানিমেশন হয়েছে কি/না তা পরীক্ষা করার জন্য Filters>Animation>PlayBack এ যেতে পারেন। এখান থেকে প্লে করলেই অ্যানিমেশন দেখা যাবে। সেভ করার জন্য ফাইল থেকে সেভ এ ক্লিক করুন। এখান থেকে সেভ হওয়ার জন্য জায়গা দেখিয়ে দিন এবং ফাইল টাইপ এ জিফ ফাইল সিলেক্ট করুন।

আরেকটি উইন্ডো আসবে এখান থেকে Save As Animation সিলেক্ট করুন। তাহলেই ছবিটি অ্যানিমেশন হিসেবে সেভ হবে।
যেমন আমারটা হয়েছে (ছবির সাইজ কমাতে ভাল হয়নি)

পরবর্তীতে আরও কিছু স্ক্রীপ্ট নিয়ে লিখব।
গিম্প স্ক্রীপ্ট [Flames] আগুন ধরান!
আগুন ধরাতে হলে আপনাকে প্রথমেই Flames নামের একটি স্ক্রীপ্ট লাগবে। এটা
এখান থেকে ডাউনলোড করে নিন।
এই স্ক্রীপ্টটাকে
এই নিয়মে ইনষ্টল করে নিন।
তারপর গিম্পে প্রবেশ করুন। তারপর Filters>Anim>Flames এ যান

একটি উইন্ডো চলে আসবে। এখানে আপনি বিভিন্ন অপশন কমবেশী করতে পারেন। আমি নিচের মত মান দিয়ে ওকে করলাম
চিত্রের মত ইমেজ

এবং অনেকগুলো লেয়ার পাবেন।

আপনার আগুন ধরানো হয়ে গেছে। চাইলে আগুন দেখতে পারেন Filters>Animation>PlayBack এ গিয়ে।
এবার সেভ করার পালা এজন্য ফাইল থেকে সেভ এ ক্লিক করুন। এখান থেকে সেভ হওয়ার জন্য জায়গা দেখিয়ে দিন এবং ফাইল টাইপ এ জিফ ফাইল সিলেক্ট করুন।

আরেকটি উইন্ডো আসবে এখান থেকে Save As Animation সিলেক্ট করুন।

তাহলেই ছবিটি অ্যানিমেশন হিসেবে সেভ হবে।
যেমন আমারটা হয়েছে

আশাকরি আপনারও আগুন ধরাতে পারবেন।
গিম্প স্ক্রীপ্ট ছবিতে বৃষ্টির ইফেক্ট
বৃষ্টির ইফেক্ট দিতে হলে আপনাকে প্রথমেই Rain নামের একটি স্ক্রীপ্ট লাগবে। এটা এখান থেকে ডাউনলোড করে নিন।
এই স্ক্রীপ্টটাকে এই নিয়মে ইনষ্টল করে নিন।
তারপর গিম্পে প্রবেশ করুন। আপনার কাংখিত ছবিটি ওপেন করুন। আমি ওপেন করলাম এই ছবিটি

এরপর Filters>Animation>Rain এ যান
এখানে নিচের মত মান দিন এখানে আপনি বিভিন্ন অপশন কমবেশী করতে পারেন।

তারপর অ্যানিমেশন হয়ে যাবে। চাইলে অ্যানিমেশন দেখতে পারেন Filters>Animation>PlayBack এ গিয়ে।
এবার সেভ করার পালা এজন্য ফাইল থেকে সেভ এ ক্লিক করুন। এখান থেকে সেভ হওয়ার জন্য জায়গা দেখিয়ে দিন এবং ফাইল টাইপ এ জিফ ফাইল সিলেক্ট করুন।

আরেকটি উইন্ডো আসবে এখান থেকে Save As Animation সিলেক্ট করুন।

তাহলেই হয়ে যাবে। যেমন আমারটা হয়েছে!
এতে সদস্যতা:
মন্তব্যসমূহ (Atom)