ফটোসপ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ফটোসপ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২৬ এপ্রিল, ২০১০

ফটোসপে গাড়ির স্পিড!!

এর আগে মনে হয় এই ধরনের টিউটোরিয়াল লিখেছিলাম। আজ আবারও এই ধরনের একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। এটা একটা অনুবাদ টিউটোরিয়াল।

ফটোসপে খুব সহজেই আপনি গাড়ির স্পিড বা গতি দিতে পারেন। প্রথমে ফটোসপে একটা গাড়ির ছবি ওপেন করুন। খেয়াল রাখবেন যাতে গাড়িটি রাস্তাসহ হয়। এখানে ওপেন করা হয়েছে নিচেরটি

http://www.photoshopessentials.com/images/photo-effects/motion-blur/race-car.jpg

তারপর চিত্রের গাড়ির অংশটি ব্লক করে নিন

http://www.photoshopessentials.com/images/photo-effects/motion-blur/photoshop-selection-outline.jpg

কিবোর্ড থেকে Ctrl+J চাপুন অথবা চিত্রের নির্দেশনা দেখে শুধুমাত্র গাড়ির লেয়ারটি কপি করে নিন

http://www.photoshopessentials.com/images/photo-effects/motion-blur/layer-new-layer-via-copy.gif

নিশ্চিত হয়ে নিন যে, লেয়ার প্যালেটে গাড়ির লেয়ারটি এসেছে

http://www.photoshopessentials.com/images/photo-effects/motion-blur/photoshop-layer-mask-thumbnail.gif

তারপর Filter > Blur > Motion Blur এ যান

http://www.photoshopessentials.com/images/photo-effects/motion-blur/selecting-motion-blur.gif

চিত্রের মত মান দিন

http://www.photoshopessentials.com/images/photo-effects/motion-blur/photoshop-motion-blur-filter.jpg

আপনার ইমেজ এমন হবে

http://www.photoshopessentials.com/images/photo-effects/motion-blur/image-motion-blur.jpg

তারপর এই লেয়ারটিকে ৫ বার কপি করুন। কিবোর্ড থেকে Ctrl+J চেপে।
লেয়ার প্যালেটে যেন ৫ টি কপি থাকে নিশ্চিত হয়ে নিন

http://www.photoshopessentials.com/images/photo-effects/motion-blur/four-copies.gif

আপনার ইমেজ এমন হবে

http://www.photoshopessentials.com/images/photo-effects/motion-blur/image-motion-blur-streaks.jpg

লেয়ার ওয়ান অর্থাৎ প্রথম লেয়ারটি সিলেক্ট করুন

http://www.photoshopessentials.com/images/photo-effects/motion-blur/selecting-multiple-layers.gif

তারপর Layer > Merge Layers এ ক্লিক করুন

http://www.photoshopessentials.com/images/photo-effects/motion-blur/photoshop-merge-layers.gif

তাহলে লেয়ার প্যালেটে এমন দেখতে পাবেন

http://www.photoshopessentials.com/images/photo-effects/motion-blur/photoshop-merged-layers.gif

চিত্রের মত করে লেয়ার মাস্ক সংযুক্ত করুন। এখানে আমরা গ্রেডিয়েন্ট টুল ব্যবহার করব।

http://www.photoshopessentials.com/images/photo-effects/motion-blur/add-layer-mask.gif

গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করুন

http://www.photoshopessentials.com/images/photo-effects/motion-blur/photoshop-gradient-tool.gif

চিত্রের মত গ্রেডিয়েন্ট সিলেক্ট করুন

http://www.photoshopessentials.com/images/photo-effects/motion-blur/select-gradient.jpg

তারপর চিত্রে দেখানো ২য় বিন্দু থেকে প্রথম বিন্দুতে ড্র্যাগ করুন

http://www.photoshopessentials.com/images/photo-effects/motion-blur/drag-gradient.jpg

আপনার লেয়ারের অবস্থা

http://www.photoshopessentials.com/images/photo-effects/motion-blur/photoshop-layer-mask-thumbnail.gif

এবং আপনার চিত্রের অবস্থা

http://www.photoshopessentials.com/images/photo-effects/motion-blur/photoshop-motion-blur-effect.jpg

আশাকরি ইফেক্টটি দিতে পারবেন।

টিউটোরিয়ালটি অনুবাদ করেছি এখান থেকে।

ফটোসপের দারুন একটা ব্রাশ

নিচের ছবিগুলো এই ব্রাশ দিয়ে ঘষে ঘষে তৈরি করেছি।


http://www.rongmohol.com/uploads/1805_brush_01.jpg

http://www.rongmohol.com/uploads/1805_brush_02.jpg

http://www.rongmohol.com/uploads/1805_brush_03.jpg

http://www.rongmohol.com/uploads/1805_brush_05.jpg

http://www.rongmohol.com/uploads/1805_brush_04.jpg

http://www.rongmohol.com/uploads/1805_brush_05.jpg


এই ব্রাশগুলো এখান (New Window) থেকে ডাউনলোড করতে পারেন। আর ব্রাশ দিয়ে কিভাবে ফটোসপে কাজ করতে হয় তা এখানে (New Window) দেখতে পারেন।

বোনাস হিসেবে একটা ষ্টাইল দিলাম। এটি দিয়ে আপনি নিচের মত টেক্সট ইফেক্ট দিতে পারবেন

http://freephotoshop.org/wp-content/uploads/preview(14).jpg

ডাউনলোড করুন এখান থেকে। আর ষ্টাইল দিয়ে কিভাবে কাজ করতে হয় তা এখানে (New Window)দেখুন।

ফটোসপের জন্য দারুন কিছু ব্রাশ ডাউনলোড করুন

যারা ফটোসপে ডিজাইন করেন তারাই জানেন ফটোসপের ব্রাশ কি জিনিস!! ব্রাশ ব্যবহার করে আপনি আপনার কাজ খুব সহজেই ফটোসপের জটিল জটিল ডিজাইন করতে পারেন। ফটোসপে ব্রাশ ব্যবহার করলে আপনার কাজ যতটা দ্রুত হবে ততটাই নিখুত এবং সুন্দর হবে।

দারুন কয়েকটি ফটোসপের ব্রাশ নেট ঘাটতে ঘাটতে খুজে পেলাম। দেখুন ব্রাশগুলো ব্যবহার করে কি কি করা যায়!!



http://www.freshlabs.de/journal/wp-content/pics/freshfoliage2.jpg

http://www.rongmohol.com/uploads/1805_abstraction_brushes_preview.jpg

http://www.rongmohol.com/uploads/1805_decent_brush_preview.jpg

http://www.rongmohol.com/uploads/1805_fractal-chaos_preview.jpg

http://www.rongmohol.com/uploads/1805_infinity_brushe_preview.jpg

http://www.rongmohol.com/uploads/1805_quantum_brush_preview.jpg

http://www.rongmohol.com/uploads/1805_unreal_brushes_preview.jpg



ডাউনলোড করুন এখান থেকে। ব্রাশগুলো কিভাবে ফটোসপে ব্যবহার করতে হবে তা  এখানে দেখুন

ফটোসপের ব্রাশ যেভাবে ইনষ্টল করবেন

এর আগে ফটোসপের ব্রাশনিয়ে একটি পোষ্ট করেছিলাম। কিন্তু অনেকেই জিজ্ঞেস করেছিলেন কিভাবে ব্রাশ ব্যবহার করব? আসলে ব্রাশ কোন .exe ফাইল না তো তাই সেটআপ করতে হয় না। শুধুমাত্র কপি পেষ্ট করতে হয়। নিচে সচিত্র বর্ণনা দিলাম।

ফটোসপের কোন ব্রাশ ডাউনলোড করলে তার এক্সটেনশনে .abr থাকে। তাহলে এটি দেখেই আপনি বুঝতে পারবেন এটি একটি ফটোসপের ব্রাশ। প্রথমে ব্রাশ টিকে কপি করুন। তারপর

C:\Program Files\Adobe\Photoshop CS\Presets\Brushes

এই লোকেশনে গিয়ে পেষ্ট করুন। ব্যাস কাজ শেষ।

তারপর ফটেসপে যান। নতুন ফাইল নিন। ব্রাশটুলটি কোথায় থাকে দেখে নিন

http://www.rongmohol.com/uploads/1805_install_brush.jpg

এখানে ক্লিক করে ব্রাশটুলটি সক্রিয় করে নিন। অথবা কিবোর্ড থেকে B চাপুন। তারপর ফটোসপের ষ্ট্যান্ডার্ড টুলবারের চিহ্নিত অংশে ক্লিক করুন। তারপর ড্রপডাউন মেনু থেকে Load Brushes এ ক্লিক করুন।

http://www.rongmohol.com/uploads/1805_install_brush-2.jpg

তারপর ব্রাশটির লোকেশন অর্থাৎ C:\Program Files\Adobe\Photoshop CS\Presets\Brushes থেকে ব্রাশটিকে ওপেন করুন।

http://www.rongmohol.com/uploads/1805_install_brush-3.jpg

তারপর একেবারে শেষে দেখুন ব্রাশটি চলে এসেছে

http://www.rongmohol.com/uploads/1805_install_brush-4.jpg

আশাকরি পেরেছেন। তারপর সাচ্ছন্দে ব্রাশ ব্যবহার করুন।

আর না পারলে তো আমি আছিই

ফটোসপ দিয়ে শরীরে ট্যাটু লাগান ইচ্ছেমত

নিচের ছবিগুলো ভাল করে দেখুন। শরীরে ট্যাটু লাগানো। অনেকেই এই ট্যাটুগুলো লাগান শরীরে। কি জন্য জানি না। আপনার শরীরে ট্যাটুর দরকার হলে। কিছুই লাগবে না। এই পোষ্টটি পড়ার পর সহজেই শরীরে ট্যাটু সংযোজন করতে পারবেন। হ্যা মশাই আমি ফটোসপের কথাই বলছি। ফটোসপ দিয়ে আপনি সহজেই শরীরে ট্যাটু সংযোজন করতে পারেন।

http://www.rongmohol.com/uploads/1805_rasel_tatto-6.jpg

http://www.rongmohol.com/uploads/1805_rasel_tatto-5.jpg

http://www.rongmohol.com/uploads/1805_rasel_tatto-4.jpg

http://www.rongmohol.com/uploads/1805_rasel_tatto-3.jpg

http://www.rongmohol.com/uploads/1805_rasel_tatto-2.jpg

http://www.rongmohol.com/uploads/1805_rasel_tatto-1.jpg


প্রথমে আপনার একটি খালি গায়ে ছবি তুলুন। তারপর সেটিকে কম্পিউটারে নিয়ে ফটোসপে ওপেন করুন। তারপর এখান থেকে ট্যাটুর ব্রাশটি ডাউনলোড করে আপনার ছবিতে ইচ্ছেমত ট্যাটু বসান। আর ব্রাশ কিভাবে ব্যবহার করবেন তা এখানে দেখুন।

আরও কিছু ট্যাটু ব্রাশ পাবেন এখানে এবং এখানে

ছবি

http://www.rongmohol.com/uploads/1805_2v3hm3k.jpg

সূত্রঃ কপিপেষ্ট

ফটোসপ বেসিকস- টুলবক্স-৩

Blur Tool: এখানে তিনটি সাব টুল আছে সেগুলো হল:

http://www.rongmohol.com/uploads/1805_photoshopbasics-1.png

Blur Tool: ছবি মসৃন করার জন্য এটির ব্যবহার হয়। এটি সক্রিয় করলে নিচের মত ষ্ট্যান্ডার্ড টুল বারে আসবে। এখান থেকে আপনি বিভিন্ন অপশন চেইঞ্জ করতে পারেন।

http://www.rongmohol.com/uploads/1805_photoshopbasics-6.png

Sharp Tool: ছবিকে সার্প করার জন্য।

Smudge Tool: এটা দিয়ে সহজেই ছবিতে কোন দাগ থাকলে তা ভ্যানিশ করে দিতে পারেন। এজন্য এটি সিলেক্ট করে দাগের সমপরিমাণ সাইজ করে ছবিতে ড্র্যাগ করুন।

Dodge Tool: অত্যন্ত কার্যকরী টুল। এখানে তিনটি সাব টুল আছে।

http://www.rongmohol.com/uploads/1805_photoshopbasics-2.png

Dodge Tool: এই টুল দিয়ে ছবির ব্রাইটনেস বাড়ানো বা আলো দেওয়া যায়।

Burn Tool: এটার কাজ ঠিক Dodge Tool এর উল্টো। অর্থাৎ এটি দিয়ে ব্রাইটনেস কমানো বা কালো করা হয়। যেমন, চুল কালো করা, চোখের মনি কালো করা, ভ্রু কালো করা ইত্যাদি।

Sponge Tool: ছবিতে Sponge দেওয়ার জন্য। এখানে দুটো অপশন আছে।

Path Selection Tool: এখানে দুটো সাব টুল আছে

http://www.rongmohol.com/uploads/1805_photoshopbasics-3.png

Path Selection Tool: ছবিতে কোন প্যাথ বা লেয়ার সিলেক্ট করার জন্য।

Direct Selection Tool: পুরো লেয়ার সিলেক্ট করার জন্য।

Pen Tool: ফটোসপের কার্যকরী একটি টুল। এতে ৫টি সাব টুল আছে।

http://www.rongmohol.com/uploads/1805_photoshopbasics-4.png

Pen Tool: পেন টুলের সাহায্যে ছবিকে সিলেক্ট করা যায়। লেসো টুল দিয়েও ছবি সিলেক্ট করতে পারেন। কিন্তু লেসোটুলো ছবি সিলেক্ট করার পর আনডু বা পূর্বের অবস্থায় ফিরে যাওয়া যায় না। কিন্তু পেন টুলে সহজেই আপনি ধাপে ধাপে করতে পারেন। এতে ছবি সিলেক্ট করা একটু কঠিন তবে এতে ছবির মান ভাল হয়।

FreeForm Pen Tool: স্বাধীন ভাবে ছবি সিলেক্ট করার জন্য।

Add Anchor Point Tool: প্যাথ অ্যাড করার জন্য এটির ব্যবহার। অবশ্য এটি আপনি কিবোর্ড থেকে Shift ধরেও করতে পারেন।

Delete Anchor Point Tool: প্যাথ রিমুভ করার জন্য এটির ব্যবহার। অবশ্য এটি আপনি কিবোর্ড থেকে Alt ধরেও করতে পারেন।

Convert Point Tool: আপনার আকানো সব প্যাথকে একটি প্যাথে কনভার্ট করার জন্য।

Notes Tools: ছবিতে কোন নোট বা কথা থাকলে তা সেভ করার জন্য এটিকে ব্যবহার করতে

পারেন।

http://www.rongmohol.com/uploads/1805_photoshopbasics-5.png

Audio Annotation Tool: ছবিতে রেকর্ড করা কথা যোগ করার জন্য এটির ব্যবহার। তবে এক্ষেত্রে অবশ্যই আপনার মাইক্রোফোন থাকতে হবে।

Hand Tool: ছবিকে মুভ করার জন্য এটির ব্যবহার।

Zoom Tool: নাম শুনেই বুঝে গেছেন আশা করি এটি দিয়ে কি হয়। হ্যা মশাই, এটি দিয়ে ছবি জুম করা হয়।

ইচ্ছা করেই দুটি টুল এর কথা এড়িয়ে গেছি। বর্ণনা বড় হওয়ার কারনে আগামী পর্বে দিব।