ইন্টানেট লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ইন্টানেট লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ২৩ এপ্রিল, ২০১০

আপনার ওয়েবসাইট এবং ব্লগ সাইট কে আরো আকর্ষনিয় করতে সেট করুন LED Scroller

আজকে আপনাদের মাঝে যে জিনিস নিয়ে এসেছি তা হয়তো অনেকেই যানেন
আর যারা আমার মত নতুন তাদের জন্য আমার এই পোষ্ট
LED Scroller ওয়েবসাইট এবং ব্লগ সাইটের html/Java script Gadget এ স্থাপন করতে হয়
এটা সেট করলে নিচের ছবির মত দেখাবে

আরো ভালো ভাবে বোঝার জন্য এখান থেকে ঘুরে আসতে পারেন
LED Scroller সেট করার জন্য এখনে ক্লিক করুন
এখানে Register করে login করার পর
LED লেখা তে ক্লিক করে


Your text এ আপানার Massage লিখুন Color সিলেক্ট করুন তারপর Create এ ক্লিক করুন



HTML Code টি Copy করে
আপানার ওয়েবসাইট এবং ব্লগ সাইটের html/Java script Gadget এ স্থাপন করুন
সেভ করে দেখুন
কোন সমস্যা হলে Comment করবেন




বুধবার, ১৪ এপ্রিল, ২০১০

জিমেইলে ব্যাকআপ রাখুন Gmail File Backup

ইমেইলের অনলাইন ভান্ডারে বিভিন্ন তথ্য রাখা বেশ নিরাপদ। কিন্তু লগইন করে ফাইলগুলো সংযুক্ত (এ্যাটাচ) করা বেশ ঝামেলার। কিন্তু জিমেইল লগইন না করেই কোন ফাইল বা ফোল্ডারে এক ক্লিকেই যদি জিমেইলে পছন্দের ফাইল/ফোল্ডার যুক্ত করে রাখা যেত তাহলে কেমন হতো! জিমেইলর জিড্রাইভ ভালভাবে কাজ না করাতে সাধারণত অনেকই জিমেইলে দরকারী ফাইলগুলো সংযুক্ত করে রাখেন। তবে এজন্য জিমেইলে লগইন করতে হয় এবং ফাইলগুলোকে সংযুক্ত করে নিজের অন্য মেইলে বা উক্ত মেইলেই মেইল করতে হয়। এসবের সমাধান দেবে ব্যাকআপ টু ইমেইল সফটওয়্যার। সফটওয়্যারটি ইনস্টল করে জিমেইলের ইউজার, পাসওয়ার্ড দিয়ে রাখলে যেকোন ফাইল বা ফোল্ডারের উপরে মাইসের ডান বাটনে ক্লিক করে Backup To EMail এ ক্লিক করেলেই আপলোড হতে শুরু করবে। ফোল্ডারের ক্ষেত্রে ফোল্ডারটি জিপ (zip) হিসাবে সংযুক্ত হবে। আপলোড হবার পরে তা প্রদেয় মেইলের ইনবক্সে চলে আসবে। ইচ্ছে করলে Backup To EMail মেইলগুলোকে ফিল্টার করে ইনবক্স এড়িয়ে নির্দিষ্ট লেবেলে নিয়ে আসা যাবে। আর পরবর্তিতে অন্য কাউকোতো ফরওয়ার্ড করা যাবেই। মাত্র ১.৭৬ মেগাবাইটের ফ্রি সংস্করণটি www.backup2e.com থেকে ডাউনলোড করা যাবে। তবে সফটওয়্যারটি চালাতে জাভা ইনস্টল থাকতে হবে।

সূত্র-সমকাল দর্পন

ব্লগে মন্তব্যের সাথে ছবি যোগ করা

ব্লগে কেউ মন্তব্য করলে তার ছবি যুক্ত হয়ে যায় সয়ংক্রিয়ভাবে। এর জন্য প্রথমে এই http://en.gravatar.com/সাইটে মন্তব্যকারীর একটি একাউন্ট এবং একাউন্টে ছবি থাকতে হবে। এর পরে যে ব্লগসাইটে মন্তব্যকারীর ছবি দেখতে চাই সে ব্লগসাইটটিও গ্রাভতার সক্রিয় থাকতে হবে। ব্লগে মন্তব্য করতে চাইলে গ্রাভতায় যে ইমেইল ঠিকানা ব্যবহার করা হয়েছে সেটি ব্যবহার করতে হবে। যদি পূর্বে কোন ব্লগে উক্ত ইমেইল ঠিকানা দ্বারা মন্তব্য করা থাকে তাহলে গ্রাভতারে একাউন্ট খুললে পূর্বে পোস্ট করা মন্তব্যের সাথে সয়ংক্রিয়ভাবে ছবি যুক্ত হয়ে যাবে। ব্যবহারকারী চাইলে পরবর্তিতে গ্রাভতারে ছবি পরিবর্তন করতে পারবে।