মাল্টিমিডিয়া লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মাল্টিমিডিয়া লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ৮ জুন, ২০১০

Infrarecoder (ইনফ্রারেকোর্ডার) একটি দুর্দান্ত ডিভিডি/সিডি রাইট করার সফটওয়্যার

আমার মনে হয় যারা ডিভিডি/সিডি বার্ণ করে, তাদের মধ্যে ৮০% ব্যবহারকারী, রাইটারের সাথে যে নেরো বার্ণিং রোমের ওইএম সংস্করণটা আসে সেটা ব্যবহার করে, নাইলে পাইরেটেড নেরো ব্যবহার করে। বার্ণিং সফটওয়্যার বলতেই তারা বোঝে নেরো। আমাদের হাতের নাগালেই যে কত সুন্দর সুন্দর ডিভিডি/সিডি

বার্ণিংসফটওয়্যার আছে, সেটা কখনো খুঁজে দেখিনা বা দেখবার চেষ্টা করিনি।

প্রায় বছরখানেক হলো আমি ইনফ্রারেকোর্ডার ব্যবহার করছি। অনেকদিন থেকেই ভাবছিলাম আমার ব্লগ পাঠকদেরকে এটা সম্পর্কে জানাই। নেরো দিন দিন ভারী হতে থাকায় আমি বহুদিন হলো নেরো বাদ দিয়ে এস্যাম্পু বার্নিং স্টুডিও ব্যবহার করছিলাম। এটা একটা সংস্করণ আছে যেটা বিনামূল্যে পাওয়া যায় এই লিঙ্ক থেকে।

http://download.cnet.com/Ashampoo-Burning-Studio-Free/3000-2646_4-10776287.html

যাই হোক, এর পরে একদিন দেখলাম ইনফ্রারেকোর্ডার সম্পুর্ণ ওপেনসোর্স এই এপ্লিকেশনটি দিয়ে ডিভিডি/সিডি বার্ণ করাজন্য প্রয়োজনীয় সবকিছুই করা যায়। ব্যবহারে অনেক সহজ এবং অনেক মজা।


এর মূল ফিচারগুলি এরকম:
Create custom data, audio and mixed-mode projects and record them to physical discs as well as disc images.
Blank (erase) rewritable discs using four different methods.
Record disc images.
Fixate discs (write lead-out information to prevent further data from being added to the disc).
Scan the SCSI/IDE bus for devices and collect information about their capabilities.
Create disc copies, on the fly and using a temporary disc image.
Import session data from multi-session discs and add more sessions to them.
Display disc information.
Save audio and data tracks to files (.wav and .iso).

একবার ব্যবহার করেই দেখুন না। Download now


বুধবার, ১৪ এপ্রিল, ২০১০

পেন ড্রাইভের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা

আমাদের প্রায় সবারই পেনড্রাইভ আছে। অনেক সময় আমরা দেখি ইউজার তার নিজের পছন্দের ছবি তার পেনড্রাইভের ব্যাকগ্রাউন্ডে দিয়ে রাখে। এটা আমরা খুব সহজেই করতে পারি। তার জন্য পেন ড্রাইভে একটা desktop.ini ফাইল থাকতে হবে। এর জন্য আপনাকে নোটপ্যাড খুলতে হবে। এরপর নিচের কোডটুকু লিখুন এবং শেষে “=” এর পর কোন স্পেস ছাড়া আপনার পছন্দের ছবিটার নাম এক্সটেনশনসহ লিখুন। এবার এটি সেভ করুন desktop.ini নামে। এবার যে ছবিটা আপনি ব্যাকগ্রাউন্ডে দিতে চান সেটি কপি করে পেন ড্রাইভে পেস্ট করুন। ব্যাস হয়ে গেল ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। এবার আপনার ছবি এবং এই ফাইলটা হিডেন করে রাখুন।
[{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}]
IconArea_Image=
#[{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}]
IconArea_Image=
শেষে এই লাইনটুকু যোগ করুন তাহলে কালো ছবির মাঝে ফাইল ফোল্ডার এর নাম স্পষ্ট দেখতে পাবেন। আপনি ইচ্ছা করলে লিখার রং বদল করতে পারবেন
iconarea_text=0×00FFFFFF

সফটওয়্যার ছাড়াই অডিও/ভিডিও ফাইল যুক্ত করা

বিভিন্ন কারণে একাধিক ভিডিও ফাইল একসাথে যুক্ত করার প্রয়োজন পরে। আর একাধিক ভিডিও ফাইল সফটওয়্যার ছাড়াই একসাথে যুক্ত করা সম্ভব।
প্রথমে নোটপ্যাড খুলে copy /b *.mpg AllMovies.mpg লিখে (.mpg এক্সটেনশনের জন্য) যে ফোল্ডারে ভিডিও ফাইলগুলো আছে সেই ফোল্ডারে Merger.Bat নামে সেইভ করতে হবে। এবার Merger.Bat ফাইলটি চালু করলে উক্ত ফোল্ডারের থাকা .mpg এক্সটেনশন যুক্ত সকল ভিডিও ফাইল কয়েক সেকেন্ডের মধ্যে AllMovies.mpg নামে একটি ভিডিও ফাইল আকারে তৈরী হবে। অন্য এক্সটেনশন যুক্ত ভিডিও ফাইলের ক্ষেত্রে শুধুমাত্র নোটপ্যাডের কোড থেকে *.mpg পরিবর্তন করলেই হবে। এবার ফাইলটি যেকোন ভিডিও প্লেয়ারে চালালে অক্ষরের ক্রমবিন্যাস অনুসারে গানগুলো চলবে।
শুধুমাত্র নির্দিষ্ট কতগুলো ভিডিও ফাইল নিজে সাজিয়ে একত্রিভূত করতে চাইলে প্রথমে নোটপ্যাড খুলে copy /b AVSEQ03.mpg+ AVSEQ02.mpg+AVSEQ01.mpg AllMovies.mpg লিখে ভিডিওগুলো যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারে Merger.Bat নামে সেভ করতে হবে। এরপর সেভ করা ফাইলটি চালু করতে হবে। তাহলে উক্ত ফোল্ডারে থাকা AVSEQ03.mpg ,AVSEQ02এবং AVSEQ01.mpg ফাইল তিনটি AllMovies.mpg নামে তৈরী হবে। এখানে প্রথমে AVSEQ03.mpg ফাইলটি , পরে AVSEQ02.mpg ফাইলটি এবং শেষে AVSEQ01.mpg ফাইলটি আসবে। এভাবে আরো অনেক ফাইল একসাথে যুক্ত করা যায়।
একই ভাবে .mp3 ফাইলও যুক্ত করা যায়। এক্ষেত্রে .mpg এর স্থানে .mp3 এবং AllMovies.mpg এর স্থানে AllSongs.mp3 লিখতে হবে।