বুধবার, ১৪ এপ্রিল, ২০১০

পেন ড্রাইভের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা

আমাদের প্রায় সবারই পেনড্রাইভ আছে। অনেক সময় আমরা দেখি ইউজার তার নিজের পছন্দের ছবি তার পেনড্রাইভের ব্যাকগ্রাউন্ডে দিয়ে রাখে। এটা আমরা খুব সহজেই করতে পারি। তার জন্য পেন ড্রাইভে একটা desktop.ini ফাইল থাকতে হবে। এর জন্য আপনাকে নোটপ্যাড খুলতে হবে। এরপর নিচের কোডটুকু লিখুন এবং শেষে “=” এর পর কোন স্পেস ছাড়া আপনার পছন্দের ছবিটার নাম এক্সটেনশনসহ লিখুন। এবার এটি সেভ করুন desktop.ini নামে। এবার যে ছবিটা আপনি ব্যাকগ্রাউন্ডে দিতে চান সেটি কপি করে পেন ড্রাইভে পেস্ট করুন। ব্যাস হয়ে গেল ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। এবার আপনার ছবি এবং এই ফাইলটা হিডেন করে রাখুন।
[{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}]
IconArea_Image=
#[{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}]
IconArea_Image=
শেষে এই লাইনটুকু যোগ করুন তাহলে কালো ছবির মাঝে ফাইল ফোল্ডার এর নাম স্পষ্ট দেখতে পাবেন। আপনি ইচ্ছা করলে লিখার রং বদল করতে পারবেন
iconarea_text=0×00FFFFFF

ব্লগে মন্তব্যের সাথে ছবি যোগ করা

ব্লগে কেউ মন্তব্য করলে তার ছবি যুক্ত হয়ে যায় সয়ংক্রিয়ভাবে। এর জন্য প্রথমে এই http://en.gravatar.com/সাইটে মন্তব্যকারীর একটি একাউন্ট এবং একাউন্টে ছবি থাকতে হবে। এর পরে যে ব্লগসাইটে মন্তব্যকারীর ছবি দেখতে চাই সে ব্লগসাইটটিও গ্রাভতার সক্রিয় থাকতে হবে। ব্লগে মন্তব্য করতে চাইলে গ্রাভতায় যে ইমেইল ঠিকানা ব্যবহার করা হয়েছে সেটি ব্যবহার করতে হবে। যদি পূর্বে কোন ব্লগে উক্ত ইমেইল ঠিকানা দ্বারা মন্তব্য করা থাকে তাহলে গ্রাভতারে একাউন্ট খুললে পূর্বে পোস্ট করা মন্তব্যের সাথে সয়ংক্রিয়ভাবে ছবি যুক্ত হয়ে যাবে। ব্যবহারকারী চাইলে পরবর্তিতে গ্রাভতারে ছবি পরিবর্তন করতে পারবে।

মুঠোফোনে বাংলা ওয়েবসাইট দেখা

অনেক মুঠোফোন আছে যাতে বাংলা সাইট দেখা যায় না। মুঠোফোন থেকে বাংলা সাইট দেখতে প্রথমে মুঠোফোন থেকে এই http://www.opera.com/mini ওয়েবসাইটে প্রবেশ করে অপেরা মিনি সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। এবার অপেরা মিনি খুলতে হবে এবং অ্যাড্রেস বারে গিয়ে opera:config লিখে ok করতে হবে। এরপর অপেরা ইউজার সেটিংস আসবে; এখান থেকে User bitmap fonts for complex scripts অপশনে Yes দিয়ে save করতে হবে। এখন Menu/Tools/Settings-এ গিয়ে, Mobile view সক্রিয় করে Font size-এ Large নির্বাচিত করতে হবে। এখন ইউনিকোড সমর্থি যেকোনো বাংলা ওয়েবসাইটে প্রবেশ করলেই পরিষ্কার বাংলা দেখা যাবে।

উইন্ডোজের পাসওয়ার্ড রিকভার (win password Recover)

উইন্ডোজের পাসওয়ার্ড ভুললে যা করতে হবে
কম্পিউটারের নিরাপত্ত্বার জন্য উইন্ডোজ বা বায়োস পাসওয়ার্ড ব্যবহার করা হয়। এ জন্য কোন কোন সময় নতুন করে উইন্ডোজ ইনষ্টলও করতে হয়। কিন্তু সেক্ষেত্রে অনেক তথ্য হারাতে হতে পারে কিংবা অনেক প্রয়োজনীয় ইনষ্টল করা প্রোগ্রাম থাকতে পারে যা হয়তো ব্যাকআপে নেই। সেক্ষেত্রে পুরানো উইন্ডোজই পেতে হবে যেকোন উপায়ে। পুরাতন পাসওয়ার্ড না পেলেও পাসওয়ার্ড মুছে দেওয়া সম্ভব।

কম্পিউটারের সিস্টেমে (বায়োস) দেওয়া পাসওয়ার্ড মুছতে হলে সিস্টেমের ব্যাটারী কিছুক্ষণ খুলে রাখতে হবে। কিছুক্ষন পর আবার ব্যাটারীটি সিস্টেমে লাগাতে হবে। এর পর কম্পিউটার অন করলে দেখা যাবে সিস্টেমের কোন পাসওয়ার্ড নেই।

উইন্ডোজের পাসওয়ার্ডের ক্ষেত্রে বেশ কয়েকটি উপায় আছে।
কম্পিউটারের ড্রাইভ ফরমেট FAT এর ক্ষেত্রে প্রথমে কম্পিউটারের হার্ডডিক্সটি খুলে অন্য একটি কম্পিউটারের সাথে যুক্ত করতে হবে। এর পর যে ড্রাইভে উইন্ডোজ ইনষ্টল করা আছে সেই ড্রাইভে windows>system32>config ফোল্ডারের sam ফাইলটি মুছে দিতে হবে। এবার কম্পিউটারে হার্ডডিক্স লাগিয়ে চালু করলে পাসওয়ার্ড ছাড়া আগের ইউজারেই কম্পিউটার খুলছে।
আর কম্পিউটারের ড্রাইভ ফরমেট যদি NTFS হয় তাহলে উইন্ডোজ রিপিয়ারের মাধ্যমে পাসওয়ার্ড মুছতে হবে।এর জন্য প্রথমে উইন্ডোজ এক্সপির বুটেবল সিডি নিয়ে তা সিডি রমে প্রবেশ করতে হবে (প্রয়োজনে বায়সে প্রথম বুট হিসাবে সিডি রম সিলেক্ট করুন)। এরপর যখন Press any key to boot from CD আসবে তখন যেকোন কী চাপতে হবে তাহলে ফাইল লোডিং শুরু হবে। এবার Welcome to Setup screen থেকে ENTER এবং F8 চাপতে হবে। পরবর্তী স্ক্রিন থেকে রিপিয়ার করার জন্য R চাপতে হবে। এরপর ফাইল কপি হবার পরে কম্পিউটার সয়ংক্রিয়ভাবে রিস্টার্ট হবে। এরপর যখন কম্পিউটার ওপেন হবে তখন Press any key to boot from CD না চাপলে ইনষ্টলের পরবর্তী অংশ শুরু হবে। এখন প্রসেস বার আসার পরপরই Shift+F10 চাপতে হবে তাহলে কমান্ড কনসল আসবে। এখানে NUSRMGR.CPL লিখে ENTER দিতে হবে তাহলে User Accounts ডায়ালগ বক্স আসবে। এখান থেকে ইচ্ছেমত ইউজারের পাসওয়ার্ড মুছে ফেলা যাবে বা পরিবর্তন করা যাবে। অবশেষে উইন্ডোজ রিপিয়ার শেষ করতে হবে।

সফটওয়্যার ছাড়াই অডিও/ভিডিও ফাইল যুক্ত করা

বিভিন্ন কারণে একাধিক ভিডিও ফাইল একসাথে যুক্ত করার প্রয়োজন পরে। আর একাধিক ভিডিও ফাইল সফটওয়্যার ছাড়াই একসাথে যুক্ত করা সম্ভব।
প্রথমে নোটপ্যাড খুলে copy /b *.mpg AllMovies.mpg লিখে (.mpg এক্সটেনশনের জন্য) যে ফোল্ডারে ভিডিও ফাইলগুলো আছে সেই ফোল্ডারে Merger.Bat নামে সেইভ করতে হবে। এবার Merger.Bat ফাইলটি চালু করলে উক্ত ফোল্ডারের থাকা .mpg এক্সটেনশন যুক্ত সকল ভিডিও ফাইল কয়েক সেকেন্ডের মধ্যে AllMovies.mpg নামে একটি ভিডিও ফাইল আকারে তৈরী হবে। অন্য এক্সটেনশন যুক্ত ভিডিও ফাইলের ক্ষেত্রে শুধুমাত্র নোটপ্যাডের কোড থেকে *.mpg পরিবর্তন করলেই হবে। এবার ফাইলটি যেকোন ভিডিও প্লেয়ারে চালালে অক্ষরের ক্রমবিন্যাস অনুসারে গানগুলো চলবে।
শুধুমাত্র নির্দিষ্ট কতগুলো ভিডিও ফাইল নিজে সাজিয়ে একত্রিভূত করতে চাইলে প্রথমে নোটপ্যাড খুলে copy /b AVSEQ03.mpg+ AVSEQ02.mpg+AVSEQ01.mpg AllMovies.mpg লিখে ভিডিওগুলো যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারে Merger.Bat নামে সেভ করতে হবে। এরপর সেভ করা ফাইলটি চালু করতে হবে। তাহলে উক্ত ফোল্ডারে থাকা AVSEQ03.mpg ,AVSEQ02এবং AVSEQ01.mpg ফাইল তিনটি AllMovies.mpg নামে তৈরী হবে। এখানে প্রথমে AVSEQ03.mpg ফাইলটি , পরে AVSEQ02.mpg ফাইলটি এবং শেষে AVSEQ01.mpg ফাইলটি আসবে। এভাবে আরো অনেক ফাইল একসাথে যুক্ত করা যায়।
একই ভাবে .mp3 ফাইলও যুক্ত করা যায়। এক্ষেত্রে .mpg এর স্থানে .mp3 এবং AllMovies.mpg এর স্থানে AllSongs.mp3 লিখতে হবে।