বুধবার, ১৪ এপ্রিল, ২০১০

মা এর কাছে অনাগত সন্তানের চিঠি

মা এর কাছে অনাগত সন্তানের চিঠি

আম্মু কেমন আছ? আমি খুব ভাল আছি!
মাত্র কয়েক দিন আগেই আমি তোমার গর্ভে এসেছি! বেড়ে উঠছি আস্তে আস্তে!
জানো আম্মু, তোমাকে আম্মু হিসেবে পেয়ে আমি যে কি প্রচন্ড খুশি হয়েছি! তোমাদের ভালবাসায় আমার জন্ম হবে, এটা আমার জন্য কতটা গর্বের? দেখ আম্মু, আমিই হবো পৃথিবীর সবচেয়ে সুখী বাবু!

১টা মাস দেখতে দেখতে পার হয়ে গেল! জানো আম্মু, আমি এখন আমার দেহটাকে একটু একটু অনুভব করতে পারি! না না, এখনও দেখানো যাবে না, তেমন কিছু তো হই নি এখনও! আর কয়েকটা দিন সময় দাও, দেখবে আমি তোমাদের কত্তটা গর্বিত করব!

মা তোমার মন খারাপ কেন? কি এতো উল্টো-পাল্টা ভাবছ? আমার ভাল্লাগছে না তোমার এই মন খারাপ করা চিন্তাগুলো! দেখ সব ঠিক হয়ে যাবে!

আড়াই মাস পার হয়ে গেছে! জানো আমার এখন হাত হয়েছে, আমি এখন ওটা দিয়ে খেলতে পারি!

আম্মু কি হয়েছে আমাকে বলো? কেন এতো কাদছ তুমি? তুমি আর আব্বু কেন এতো রাগ করছ পরস্পরের উপর? তোমরা কি আমাকে আর চাও না আম্মু? কিন্তু দেখ আমি তোমাদের জন্য কত্তোকিছু করব! তোমরা আমাকে কত্ত ভালবাসবে, অনেক অ-নে-ক চাইবে আমাকে!

৩ মাস পার হয়ে গেল! কিন্তু আম্মু তুমি তো এখনও এত্তো মন খারাপ করে আছ? কেন আম্মু? আজকে তোমরা ডাক্তারের সাথে দেখা করে কালকের জন্য একটা সময় নিলে। কিন্তু কেন আমি এত্তো খুশি হলেও তোমার মুখ ভার?

কোথায় যাচ্ছ আম্মু? তুমি তো এরকম সময় ঘুমাও না! তাছাড়া আমারও তো খেলা শেষ হওয়া এখনও কত্তো বাকি?!

একি আম্মু? আমার ঘরে এটা কি জিনিস ঢুকাচ্ছে? এটা কি নতুন কোন খেলনা? একি, এটা তো আমার ঘরটাকে নষ্ট করে ফেলছে!

আম্মু তাদেরকে থামতে বল! এটা তো আমার হাত! এভাবে টানছে কেন, আমি ব্যথা পাচ্ছি তো! আমাকে বাচাঁও আম্মু, দেখ না আমি এখনও কত্ত ছোট, আমি নিজেকে বাচাতে পারি না। মা ওরা আমার পা ছিড়ে ফেলছে মা! আমাকে সাহায্য করো!

তাদেরকে থামাও মা! সত্যি বলছি, তাহলে আমি আর ওদেরকে লাথি মারব না! কেমন করে একজন মানুষ এরকম করতে পারে! আমাকে বাচাও মা! আমি আর পারছি না। আমাকে মেরো না!

সম্পুর্ন বাংলায় আল কোরআন ডাউনলোড করুন।

সম্পুর্ন বাংলায় অনুবাদিত এবং ইউনিকোড এ লিখিত আল কোরআন ডাউনলোড করুন।
ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
File Format-PDF
File Size-3.08mb

জিমেইলে ব্যাকআপ রাখুন Gmail File Backup

ইমেইলের অনলাইন ভান্ডারে বিভিন্ন তথ্য রাখা বেশ নিরাপদ। কিন্তু লগইন করে ফাইলগুলো সংযুক্ত (এ্যাটাচ) করা বেশ ঝামেলার। কিন্তু জিমেইল লগইন না করেই কোন ফাইল বা ফোল্ডারে এক ক্লিকেই যদি জিমেইলে পছন্দের ফাইল/ফোল্ডার যুক্ত করে রাখা যেত তাহলে কেমন হতো! জিমেইলর জিড্রাইভ ভালভাবে কাজ না করাতে সাধারণত অনেকই জিমেইলে দরকারী ফাইলগুলো সংযুক্ত করে রাখেন। তবে এজন্য জিমেইলে লগইন করতে হয় এবং ফাইলগুলোকে সংযুক্ত করে নিজের অন্য মেইলে বা উক্ত মেইলেই মেইল করতে হয়। এসবের সমাধান দেবে ব্যাকআপ টু ইমেইল সফটওয়্যার। সফটওয়্যারটি ইনস্টল করে জিমেইলের ইউজার, পাসওয়ার্ড দিয়ে রাখলে যেকোন ফাইল বা ফোল্ডারের উপরে মাইসের ডান বাটনে ক্লিক করে Backup To EMail এ ক্লিক করেলেই আপলোড হতে শুরু করবে। ফোল্ডারের ক্ষেত্রে ফোল্ডারটি জিপ (zip) হিসাবে সংযুক্ত হবে। আপলোড হবার পরে তা প্রদেয় মেইলের ইনবক্সে চলে আসবে। ইচ্ছে করলে Backup To EMail মেইলগুলোকে ফিল্টার করে ইনবক্স এড়িয়ে নির্দিষ্ট লেবেলে নিয়ে আসা যাবে। আর পরবর্তিতে অন্য কাউকোতো ফরওয়ার্ড করা যাবেই। মাত্র ১.৭৬ মেগাবাইটের ফ্রি সংস্করণটি www.backup2e.com থেকে ডাউনলোড করা যাবে। তবে সফটওয়্যারটি চালাতে জাভা ইনস্টল থাকতে হবে।

সূত্র-সমকাল দর্পন

হিডেন ফাইল খুঁজে বের করা Search Hidden files

উইন্ডোজ এক্সপিতে সিস্টেম ফাইল বা হিডেন ফাইল সার্চ করেও পাওয়া যায় না। কমপিউটারের বিভিন্ন ড্রাইভ এবং ফাইলে থাকার পরও তা খুঁজে পাওয়া যায় না। এক্সপিতে সিস্টেম ফাইল কিংবা হিডেন ফাইল খুঁজে পাওয়া সম্ভব। এজন্য প্রথমে Start মেনু থেকে Search-এ গিয়ে All files and folders-এ Click করতে হবে। এবার More advanced অপশনে ক্লিক করতে হবে। এরপর সিস্টেম ফাইল এবং হিডেন ফাইলের জন্য Search System folders এবং Search hidden files and folders চেকবক্সে ক্লিক করতে হবে।

MS WORD শর্টকাট

এমএস ওয়ার্ডের কিছু শর্টকাট আছে যা ব্যবহার করে আমরা এমএস ওয়ার্ডে লেখার সময় খুব দ্রুক কাজ করতে পারব। শর্টকাটগুলো হল—–
নতুন ফাইল খোলার জন্য-ctrl+n
সেইভ ফাইল খোলার জন্য-ctrl+o
ফাইল সেইভ করার জন্য-ctrl+s
প্রিন্ট প্রিভিউ দেখার জন্য-Ctrl+F2
প্রিন্ট প্রিভিউ থেকে বের হওয়ার জন্য-Esc
প্রিন্ট করার জন্য-Ctrl+P
কোনো লেখা কেটে(cut) নেওয়ার জন্য-Ctrl+X
পেস্ট করার জন্য-Ctrl+V
বোল্ড করার জন্য-Ctrl+B
বাঁকা করার জন্য-Ctrl+I
আন্ডারলাইন দেওয়ার জন্য-Ctrl+U
শুধু অক্ষরের নিচে আন্ডারলাইন দেওয়ার করার জন্য-Ctel+Shift+W
লেখা বাম পাশে নেওয়ার জন্য-Ctrl+L
লেখা ডান পাশে নেওয়ার জন্য-Ctrl+R
লেখা মাঝখানে নেওয়ার জন্য-Ctrl+E
লেখা সব দিকে সম পরিমাণ করার জন্য-Ctrl+J
কোনো ফাইলের শেষ পৃষ্টায় যাওয়ার জন্য-Ctrl+End
কোনো ফাইলের প্রথম পৃষ্টায় আসার জন্য-Ctrl+Home
কোনো লাইনের প্রথমে আসার জন্য-Home
কোনো লাইনের শেষে যাওয়ার জন্য-End
ফন্ট পরিবর্তন করার জন্য-Ctrl+Shift+F
ফন্টের আকার পরিবর্তন করার জন্য-Ctrl+Shift+P
ফন্টের আকার বড় করার জন্য-Ctrl+Shift+>
ফন্টের আকার ছোট করার জন্য-Ctrl+Shift+<
লেখা ছোট বা বড় হাতের করার জন্য-Shift+F3
সব বড় হাতের অক্ষরে করার জন্য-Ctrl+Shift+A